বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৬
১। বাংলাদেশকে কী প্রধান দেশ বলা হয়?
ক. কৃষিপ্রধান দেশ খ. শিল্পোন্নত দেশ
গ. চাকরিজীবীদের দেশ ঘ. উন্নত দেশ
২। বাংলাদেশের বেশির ভাগ লোক কোথায় বাস করে?
ক. শহরে খ. প্রবাসে
গ. গ্রামে ঘ. বিভাগীয় শহরে
৩। গ্রামের মানুষের জীবিকার প্রধান উপায় কী?
ক. চাকরি খ. কৃষি
গ. ব্যবসায় ঘ. শিক্ষকতা
৪। শহরাঞ্চলের মানুষ প্রধানত কী করে থাকে?
ক. চাকরি খ. কৃষিকাজ
গ. ব্যবসায়-বাণিজ্য ঘ. চাকরি ও ব্যবসা-বাণিজ্য
৫। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. কৃষি খ. শিল্প
গ. পোশাকশিল্প ঘ. মত্স্য
৬। বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. মত্স্য
গ. শিল্প ঘ. খনিজ
৭। ২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন ছিল কত টাকা?
ক. ৩ লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা
খ. ৪ লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা
গ. ৩ লাখ ৭৫ হাজার ৭০৭ কোটি টাকা
ঘ. ৩ লাখ ৭০ হাজার ৮০৭ কোটি টাকা
৮। ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন কত টাকা?
ক. ১০ লাখ ৩৭ হাজার ৯৮৭ কোটি টাকা
খ. ৭ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা
গ. ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা
ঘ. ৬ লাখ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা
৯। দেশে উত্পাদন বাড়লে কী হবে?
ক. দারিদ্র্য বেড়ে যাবে খ. বেকারত্ব বাড়বে
গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
ঘ.কর্মসংস্থনের সুযোগ কমবে
১০। বিদেশে বাংলাদেশের কত মানুষ কর্মরত (২০১০ সালের মার্চ পর্যন্ত) ছিল?
ক. ৫৯ লাখ খ. ৬১ লাখ
গ. ৬৯ লাখ ঘ. ৭২ লাখ
১১। ২০১২-২০১৩ অর্থবছরে মোট জাতীয় উত্পাদনে কৃষি ও বনজ খাতের অবদান ছিল—
ক. ১২.৩৩ শতাংশ খ. ১৪.৩৩ শতাংশ
গ. ১৫.৩৩ শতাংশ ঘ. ১৩.৩৩ শতাংশ
১২। ২০১২-২০১৩ অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উত্স থেকে মাছ আহরণের পরিমাণ ছিল—
ক. ৩৩.৯০ লাখ মেট্রিক টন
খ. ২৭.৯৭ লাখ মেট্রিক টন
গ. ২৬.৯৭ লাখ মেট্রিক টন
ঘ. ২৫.৯৭ লাখ মেট্রিক টন
১৩। ২০১২-২০১৩ অর্থবছরে জাতীয় উত্পাদনে শিল্প খাতের অবদান ছিল—
ক. ২০.৪৫ শতাংশ খ. ২৫.৪১ শতাংশ
গ. ২৯.৯৫ শতাংশ ঘ. ১৯.৫৪ শতাংশ
১৪। কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
ক. সামাজিক আয় খ. পারিবারিক আয়
গ. সমষ্টিগত আয় ঘ. মাথাপিছু আয়
১৫। জাতীয় আয়ে ২০১২-১৩ অর্থবছরে স্বাস্থ্য ও সেবাখাতে অবদান ছিল—
ক. ১.৫% খ. ২.২৫% গ. ২.৪৫% ঘ. ৩.২৫%
১৬। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক. যুবকদের খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষ
গ. বুদ্ধিজীবীদের ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষ
১৭। মানবসম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়?
ক. বেকার মানুষকে চাকরি প্রদান
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৬
১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ