বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৬
১৮। ২০১২-২০১৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ কত ছিল?
ক. ৮৭২৯ মিলিয়ন মার্কিন ডলার
খ. ৮৯২৯ মিলিয়ন মার্কিন ডলার
গ. ৮৬২৯ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৮৫২৯ মিলিয়ন মার্কিন ডলার
১৯। রেমিট্যান্স বলতে কী বোঝায়?
ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ
গ. নিজ দেশে কর্মরত নাগরিকদের উপার্জিত অর্থ
ঘ. প্রবাসে কর্মরত বাংলাদেশের নাগরিকদের মাসিক খরচ
২০। মানুষ রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়—
ক. যখন সে সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু করতে পারে
খ. যখন সে হাঁটতে শেখে
গ. যখন সে শত্রুর মোকাবিলা করতে পারে
ঘ. যখন সে রাজনীতি করতে শেখে
২১। বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?
ক. ৭ম খ. ৯ম গ. ১০ম ঘ. ৮ম
২২। এককভাবে বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনে সর্বাধিক অবদান কিসের?
ক. কৃষির খ. পোশাকশিল্পের
গ. চামড়াশিল্পের ঘ. মেস্যর
২৩। বর্তমান বিশ্বের সবকিছু কিসের ওপর নির্ভরশীল?
ক. বাণিজ্য খ. প্রযুক্তি গ. কৃষি ঘ. স্বাস্থ্য
২৪। শিক্ষা মানুষের কেমন অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার
২৫। দেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষকে কীভাবে সক্ষম জনশক্তিতে পরিণত করা যায়?
ক. বিভিন্ন পেশায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে
খ. বিদেশে পাঠিয়ে
গ. চাকরি দিয়ে
ঘ. ব্যবসায় মূলধন দিয়ে সাহায্য করে
২৬। দক্ষতার জন্য প্রয়োজন—
i. শিক্ষা ii. প্রশিক্ষণ iii. সুস্বাস্থ্যের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৭। জনগণের আয় বৃদ্ধি পেলে—
i. জনগণ দারিদ্র্য থেকে মুক্তি পায়
ii. খাবার অভাবে কেউ কষ্ট পায় না
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ও iii ঘ. i , ii ও iii
২৮। বাংলাদেশের শ্রমজীবী ও পেশাজীবীরা মধ্যপ্রাচ্যের যে দেশে কাজ করছেন?
i. কুয়েত ii. সৌদি আরব iii. কাতার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৬
১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. ঘ