বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৬
২৯। দেশজ উত্পাদন বলতে কী বোঝায়?
ক. কৃষিজ বার্ষিক উত্পাদন
খ. সেবামূলক বার্ষিক উত্পাদন
গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
ঘ. শিল্পজ বার্ষিক উত্পাদন
৩০। যাবতীয় উত্পাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
ক. সম্পদশালী হওয়া
খ. পক্ষপাতিত্ব করা
গ. স্বজনপ্রীতি করা ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
৩১। GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উত্পাদনের পূর্ণরূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross New Product
গ. Gross Domestic Production
ঘ. Gross Due Production
৩২। কিসের অভাবে মানুষ অসচেতন ও অদক্ষ হয়ে থাকে?
ক. অর্থ খ. চাকরি গ. শিক্ষা ঘ. প্রশিক্ষণ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি গ্রামের কৃষক পরিবারের ছেলে হামিদুল হক। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। হামিদুল হক যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে তার বন্ধুদের নিয়ে তাদের পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মত্স্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে।
৩৩। হামিদুল হক ও তার বন্ধুদের উত্পাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?
ক. মত্স্য খ. কৃষি
গ. সেবা ঘ. শিল্প
৩৪। হামিদুল হক ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে—
i. জীবনযাত্রার মান উন্নয়নে
ii. জাতীয় উত্পাদন বৃদ্ধিতে
iii. কাজের সুযোগ তৈরি করতে নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫। জিডিপি বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উত্পাদন
খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
গ. দেশের মোট জাতীয় উত্পাদন
ঘ. সেবাপণ্যের মোট আর্থিক মূল্য
৩৬। স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?
ক. মোবাইল ফোন কোম্পানি খ. ব্যাংকিং খাত
গ. কমিউনিটি হাসপাতাল ঘ. বিপণন কেন্দ্র
৩৭। শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাঁরা হলেন—
ক. কৃষিজীবী খ. শ্রমিক
গ. শিক্ষক ঘ. চিকিত্সক
৩৮। বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?
ক. ৭ম খ. ৯ম গ. ১০ম ঘ. ১২তম
৩৯। ২০১২-১৩ অর্থবছরে জিডিপিতে মত্স্য খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ৪.৩৭ শতাংশ খ. ৪.৭০ শতাংশ
গ. ৭.৪০ শতাংশ ঘ. ৬.৪১ শতাংশ
৪০। দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?
ক. পারিবারিক আয় খ. সাংসারিক আয়
গ. ব্যক্তিগত আয় ঘ. মাথাপিছু আয়
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৬
২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ