বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৭
১৭।  ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
       ক. ৫ ভাগে খ. ৪ ভাগে গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১৮।  জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
       ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
       গ. প্রজাতন্ত্র ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

১৯।   যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?

        ক. এককেন্দ্রিক সরকার

        খ. যুক্তরাষ্ট্রীয় সরকার

        গ. রাজতান্ত্রিক সরকার

        ঘ. একনায়কতান্ত্রিক সরকার

২০।  এককেন্দ্রিক সরকারব্যবস্থার উদাহরণ নিচের কোনটি?

        ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য

        গ. বাংলাদেশ ঘ. ভারত

২১। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

        ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

২২। গণতন্ত্রে সাধারণত থাকে—  

        i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে

        ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে

        iii. জনগণ সব ক্ষমতার উত্স

        নিচের কোনটি সঠিক?

        ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩।  সরকারের বিভাগ হলো—

        i. বিচার বিভাগ ii. আইন বিভাগ

        iii. শাসন বিভাগ

        নিচের কোনটি সঠিক?

        ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪।   সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?

        ক. ৬টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি

২৫।  সংবিধান হলো—

                      ক. রাষ্ট্র পরিচালনার দলিল

                      খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার

গ. রাষ্ট্র পরিচালনার কৌশল

ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড

২৬। কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?

ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী

খ. সংবিধান অনুযায়ী

গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী

ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী

২৭।  বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?

        ক. ১৯৭১ সালের ২৭ মার্চ

        খ. ১৯৭১ সালের ৩ মার্চ 

        গ. ১৯৭১ সালের ২৬ মার্চ

        ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ

২৮।  দীর্ঘ কত মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়?

        ক. ১০ মাসের খ. ৯ মাসের

        গ. ৮ মাসের ঘ. ৭ মাসের

২৯।   গণপরিষদের প্রথম অধিবেশন বসে—

        ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল

        খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল

        গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল

        ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল

৩০। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জিত হয় কবে?

        ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

        খ. ১৯৭১ সালের  ১০ ডিসেম্বর

        গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

        ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর

৩১। কত সালে বাংলাদেশের একটি সংবিধান জারি করা হয়?

        ক. ১৯৭১ খ. ১৯৭৪ গ. ১৯৭৫ ঘ. ১৯৭২

৩২।  শহরাঞ্চলের স্থানীয় সরকারব্যবস্থা কত ধরনের?

        ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪

৩৩।  নিচের কোনটি পরিবর্তনশীল বিষয়?

        ক. সংবিধান খ. জমির দলিল

        গ. জন্মতারিখ ঘ. সীমানা

৩৪।  ‘এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহিদের রক্তের অক্ষরে’—এ কথাটি কে বলেছেন?

        ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

        খ. মওলানা ভাসানী গ. তাজউদ্দীন আহমদ

        ঘ. সৈয়দ নজরুল ইসলাম

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৭

১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. ক