বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: মেয়েদের জন্য আমাদের কী করা উচিত?

উত্তর: আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা।

প্রশ্ন: সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ?

উত্তর: সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের

ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: কখন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়?

উত্তর: নারী-পুরুষ সমান অধিকার ভোগ করতে না পারলে এবং সব কাজে অংশগ্রহণ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠায় কে অসামান্য অবদান রাখেন?

উত্তর: ভারতীয় উপমহাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া।

প্রশ্ন: বেগম রোকেয়া নারী-পুরুষ সম্পর্কে কী মনে করতেন?

উত্তর: বেগম রোকেয়া মনে করতেন, নারী-পুরুষ বিভাজন নয়; বরং সহযোগিতা প্রয়োজন।

প্রশ্ন: বেগম রোকেয়াকে কী বলা হয়?

উত্তর: বেগম রোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত।

প্রশ্ন: বেগম রোকেয়া কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরে

জন্মগ্রহণ করেন।

প্রশ্ন: বেগম রোকেয়ার কিসের প্রতি অসীম অনুরাগ ছিল?

উত্তর: বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল।

প্রশ্ন: কোন বিষয়ে বেগম রোকেয়া অসামান্য অবদান রাখেন?

উত্তর: নারীশিক্ষা বিষয়ে বেগম রোকেয়া অসামান্য অবদান রাখেন।

প্রশ্ন: বেগম রোকেয়া কত সালে কোথায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

উত্তর: বেগম রোকেয়া ১৯০৫ সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয়

প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন: বেগম রোকেয়া কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

প্রশ্ন: বাংলাদেশে কবে রোকেয়া দিবস পালন করা হয়।

উত্তর: বাংলাদেশে প্রতিবছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবস পালিত হয়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা