প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ বাংলা ইংরেজি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। তোমাদের অনুশীলনের জন্য নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
উত্তর: ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
প্রশ্ন: কার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে?
উত্তর: বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে।
প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন?
উত্তর: আন্তর্জাতিক নারী দিবস প্রথম শুরু করেছিলেন নারী পোশাকশ্রমিকেরা।
প্রশ্ন: নারী পোশাকশ্রমিকেরা নিউইয়র্ক শহরে কবে আন্দোলন শুরু করেন?
উত্তর: নারী পোশাকশ্রমিকেরা নিউইয়র্ক শহরে আন্দোলন শুরু করেন ১৮৫৭ সালের ৮ মার্চ।
প্রশ্ন: নারী পোশাকশ্রমিকেরা কেন আন্দোলন করেন?
উত্তর: ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে নারী পোশাকশ্রমিকেরা আন্দোলন করেন।
প্রশ্ন: নারী শ্রমিকদের আন্দোলনে পুলিশ কী করেছিল?
উত্তর: নারী শ্রমিকদের আন্দোলনে পুলিশ তাঁদের ওপর নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে।
প্রশ্ন: নারীরা প্রায়ই কেন নির্যাতিত হয়ে থাকে?
উত্তর: নারীরা প্রায়ই যৌতুকের জন্য নির্যাতিত হয়ে থাকে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জেনে রাখো
শিক্ষা হচ্ছে চিন্তাশক্তি বাড়ানোর জন্য মনের প্রশিক্ষণ, নানা কিছু
শেখা নয়
অ্যালবার্ট আইনস্টাইন
নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী
জন্ম: ১৮৭৯, মৃত্যু: ১৯৫৫