বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: বিশ্বে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কী রয়েছে?

উত্তর: বিশ্বে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে।

প্রশ্ন: কে নারীর ভোটাধিকার ও একটি নারী দিবস ঘোষণার দাবি জানান?

উত্তর: নারীর ভোটাধিকার ও একটি নারী দিবস ঘোষণার দাবি জানান জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন।

প্রশ্ন: রাশিয়ার নারীরা কবে নারী দিবস পালন করেন?

উত্তর: রাশিয়ার নারীরা নারী দিবস পালন করেন ফেব্রুয়ারি মাসের শেষ রোববার।

প্রশ্ন: জাতিসংঘ কখন আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়?

উত্তর: ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

প্রশ্ন: নারী নির্যাতনের কারণে কী হয়?

উত্তর: নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা, বাইরে কাজের দক্ষতা বা সুযোগ ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন: নারী নির্যাতন প্রতিরোধে কোন মন্ত্রণালয় কাজ করছে?

উত্তর: নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

প্রশ্ন: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের দুটি দায়িত্ব লেখো?

উত্তর: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের দুটি দায়িত্ব হলো:

                              ১. সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলা।

                              ২. বয়স্কদের শ্রদ্ধা করা।

প্রশ্ন: ছোটদের তুমি কী করবে?

উত্তর: ছোটদের আমি ভালোবাসব ও দেখাশোনা করব।

প্রশ্ন: তুমি কিসের নিয়মকানুন মেনে চলবে?

উত্তর: আমি সমাজের নিয়মকানুন মেনে চলব।

প্রশ্ন: তুমি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কী করবে?

উত্তর: আমি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সহযোগিতা করব।

প্রশ্ন: বয়স্কদের কী করা উচিত?

উত্তর: বয়স্কদের শ্রদ্ধা করা উচিত ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা