২ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ১৯০৮ সালে নারীদের প্রতিবাদ সভা কত দিন ধরে চলেছিল?
উত্তর: ১৯০৮ সালে নারীদের প্রতিবাদ সভা ১৪ দিন ধরে চলেছিল।
প্রশ্ন: ১৯০৮ সালে নারীদের প্রতিবাদ সভায় কত নারী শ্রমিক
অংশগ্রহণ করেছিলেন?
উত্তর: ১৯০৮ সালে নারীদের প্রতিবাদ সভায় নারী শ্রমিক অংশগ্রহণ করেছিলেন প্রায় ২০ হাজার।
প্রশ্ন: নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কী রয়েছে?
উত্তর: নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক
সনদ ও নীতিমালা।
প্রশ্ন: নারী পোশাকশ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?
উত্তর: নারী পোশাকশ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি।
প্রশ্ন: রাস্তা পারাপারের দুটি নিয়ম লেখো।
উত্তর: রাস্তা পারাপারের দুটি নিয়ম হলো ১. ফুটওভারব্রিজ ব্যবহার করা ২. রাস্তার দুই দিক ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া।
প্রশ্ন: কোন ধরনের দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার বেশি?
উত্তর: অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার বেশি।
প্রশ্ন: রাস্তা নিরাপদ হলে কীভাবে পার হতে হবে?
উত্তর: রাস্তা নিরাপদ হলে দৌড়াদৌড়ি না করে সোজাসুজি পার হতে হবে।
প্রশ্ন: রাস্তায় কী করা উচিত নয়?
উত্তর: রাস্তায় দৌড়াদৌড়ি করা উচিত নয়।
প্রশ্ন: রাষ্ট্রের প্রতি অনুগত থাকা বলতে কী বোঝো?
উত্তর: রাষ্ট্রের প্রতি অনুগত থাকা বলতে রাষ্ট্রের শাসন মেনে চলা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বোঝায়।
প্রশ্ন: কী অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়?
উত্তর: দেশের আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
প্রশ্ন: দেশের সব আইন মেনে চলতে হয় কেন?
উত্তর: শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য দেশের সব আইন মেনে চলতে হয়।
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা