বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-৯
১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
১৫। আমাদের দেশের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে সরকারের কৌশল হলো—
i. ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ii. নারীশিক্ষার প্রসার
iii. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার। নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
১৬। দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো—
ক. দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা
খ. দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি করা
গ. জনসংখ্যা বৃদ্ধি করা
ঘ. শুধু দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি করা
১৭। বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো—
i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা
ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা
iii. দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
১৮। জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কোনটি?
ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট
গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট
ঘ. একটি ছেলে ও একটি মেয়েসন্তানই যথেষ্ট
১৯। প্রতিবছর বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
ক. ২ ফেব্রুয়ারি খ. ৩ ফেব্রুয়ারি গ. ৪ ফেব্রুয়ারি ঘ. ৫ ফেব্রুয়ারি
২০। নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে—
ক. প্রাথমিক শিক্ষাকে খ. মাধ্যমিক শিক্ষাকে
গ. উপ-আনুষ্ঠানিক শিক্ষাকে ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে
২১। সরকার বিয়ের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর জোর দিয়েছে?
ক. কাজি অফিসে গিয়ে বিয়ে রেজিস্ট্রেশন
খ. কনের বাড়িতে বিয়ে রেজিস্ট্রেশন
গ. যথাসময়ে বিয়ে ঘ. জাঁকজমকপূর্ণ বিয়ে
২২। শিশুমৃত্যু হ্রাসের সাফল্যে বাংলাদেশ কোন পুরস্কার লাভ করে?
ক. ম্যাগসেসে পুরস্কার খ. জাতিসংঘ পুরস্কার
গ. ইউনিসেফ পুরস্কার ঘ. এশিয়ান পুরস্কার
২৩। সরকার নারীশিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে?
i. প্রাথমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
ii. মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
iii. মেয়েদের উপবৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর