বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা
জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো
নিচের অংশে।
অধ্যায়-৯
২৪। কোথায় বিয়ের রেজিস্ট্রি হয়?
ক. কোর্টে খ. মসজিদে গ. কাজি অফিসে ঘ. ইউনিয়ন পরিষদে
২৫। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন?
ক. শিক্ষার হার বাড়ানোর জন্য খ. নিরক্ষরতা দূর করার জন্য
গ. পরিবার ছোট রাখার জন্য ঘ. জনসংখ্যা বাড়ানোর জন্য 

২৬। শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক. ২০০৯ খ. ২০১০ গ. ২০১১ ঘ.২০১২
২৭। বর্তমানে নারীরা কোন শিল্পে বেশি সংখ্যায় অংশ নিচ্ছেন?
i. পোশাকশিল্প ii. কারুশিল্প iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক ?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
২৮। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে—
ক. বিমা কোম্পানি খ. বেসরকারি ব্যাংক
গ. এনজিও ঘ. রেডিও-টিভির প্রচারণা
২৯। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?
ক. সরকারি প্রতিষ্ঠান খ. বিমা কোম্পানি
গ. এনজিও ঘ. বিদেশি দাতা সংস্থা
৩০। নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?
ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
খ. সমাজসচেতন করা
গ. ভিন্ন মানসিকতা তৈরি ঘ. বিয়ে রেজিস্ট্রেশন করানো
৩১। জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিও কোন কাজটি করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উত্সাহী করে
খ. তাড়াতাড়ি বিয়েতে উত্সাহ দেয়
গ. বহুবিবাহে উদ্বুদ্ধ করে ঘ. বিবাহ না করতে পরামর্শ দেয়
৩২। বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কোন উপকরণগুলো ব্যবহার করে থাকে?
i. সাময়িকী ii. নিউজলেটার iii. পোস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
৩৩। কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?
ক. ভৌত অবকাঠামো খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল
৩৪। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ৩২ জন খ. ৩৩ জন গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
৩৫। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ৪৫,৯৭০ মার্কিন ডলার খ. ৫১,১৬৩ মার্কিন ডলার
গ. ৪৭,৯৭০ মার্কিন ডলার ঘ. ৪৮,৯৭০ মার্কিন ডলার
৩৬। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১০০০ জন খ. ৯৯৯ জন গ. ১০১৫ জন ঘ. ৯৯২ জন
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর