বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।

অধ্যায়-৯
৩৭। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ১০০০ মার্কিন ডলার খ. ৯৮০ মার্কিন ডলার
গ. ৯৭০ মার্কিন ডলার ঘ. ১১৯০ মার্কিন ডলার
৩৮। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নত হবে, তা কিসের ওপর
নির্ভর করে?
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা
ii. জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ iii. জনসংখ্যানীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
৩৯। বাংলাদেশ কোন ধরনের দেশ?
i. জনবহুল ii. উন্নয়নশীল iii. উন্নত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ও iii ঘ. i, ii ও iii
৪০। জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে কী বলে?
ক. জনসংখ্যানীতি খ. জনসংখ্যার হিসাব
গ. সংখ্যানীতি ঘ. জনসংখ্যার পরিসংখ্যান
অধ্যায়-১০
১। নিচের কোনটি বাংলাদেশের দুটি বড় সামাজিক সমস্যার একটি?
ক. সাক্ষরতা খ. অশিক্ষা গ. মাদকাসক্তি ঘ. অপরাধ
২। কিশোর অপরাধ বলতে বোঝায়—
ক. অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত
বিভিন্ন অপরাধকে
খ. প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত
বিভিন্ন অপরাধকে
গ. কিশোরী মেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধকে
ঘ. ১৮ বছরের ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত
বিভিন্ন অপরাধকে
৩। বাংলাদেশে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৪। ভারতে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৫। শ্রীলঙ্কায় কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর