বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১০
৬। পাকিস্তানে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৭-১৬ বছর বয়সের খ. ৬-১৬ বছর বয়সের
গ. ৭-১৮ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৭। থাইল্যান্ডে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৭-১৮ বছর বয়সের খ. ৬-১৬ বছর বয়সের
গ. ৭-১৯ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৮। জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা কত?
ক. ১৪ থেকে ২০ বছর খ. ১৫ থেকে ২০ বছর
গ. ১৩ থেকে ২০ বছর ঘ. ৭ থেকে ১৮ বছর
৯। নিচের কোন কাজটি কিশোর অপরাধের মধ্যে পড়ে না?
ক. বাড়ি থেকে পালানো খ. বিনা টিকিটে ভ্রমণ
গ. স্কুল পালানো ঘ. কম কথা বলা
১০। কিশোর অপরাধী কারা?
ক. যারা মানুষের ক্ষতি করে
খ. যারা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে
গ. যারা দুষ্টুমি করে
ঘ. যাদের নিয়ম ভাঙার প্রবণতা আছে
১১। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি?
ক. শিক্ষার অভাব খ. দারিদ্র্য গ. স্নেহের অভাব
ঘ. পিতা-মাতার কর্মস্থল পরিবর্তন
১২। কোন পরিবারের কিশোরদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়?
ক. চাকরিজীবী খ. দরিদ্র গ. পিতৃহীন ঘ. মাতৃহীন
১৩। কিশোর অপরাধীরা কীভাবে অপরাধের জগতে প্রবেশ করে?
ক. ইচ্ছার অপূর্ণতার হতাশা থেকে
খ. পিতা-মাতার বেশি শাসনের ফলে
গ. শিক্ষকদের অতিরিক্ত শাসনের ফলে
ঘ. পড়াশোনার ব্যাপারে বেশি চাপ প্রয়োগ করায়
১৪। শিশু-কিশোরেরা অপরাধী হয়ে ওঠে—
i. সুস্থ পারিবারিক জীবনের অভাবে ii. সুস্থ সামাজিক পরিবেশের অভাবে
iii. পিতা-মাতার বিবাহবিচ্ছেদের কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। অনেক সময় কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণ করে তোলে—
i. পিতা-মাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক ii. পিতা-মাতার মধ্যকার খারাপ আচরণ
iii. পিতা-মাতার মধ্যকার কলহ-বিবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। কোন ধরনের পিতা-মাতার সন্তানেরা পরিবারে অসংগত আচরণ করে?
i. অপরাধী ii. উদাসীন ও অযোগ্য iii. সংসারত্যাগী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। শিশুরা ছোটবেলা থেকেই সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠে—
i. যারা ছোটবেলা থেকেই খেলাধুলার সুযোগ পায়
ii. যারা ছোটবেলা থেকেই সংগীতচর্চা করে
iii. যারা ছোটবেলা থেকেই শরীরচর্চা করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর