বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১০
১৮। বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা দিন দিন কেমন হচ্ছে?
ক. কমছে খ. একই থাকছে
গ. খুব কমছে ঘ. বাড়ছে
১৯। শিশুমনে নিচের কোনটি হীনম্মন্যতার জন্ম দেয়?
ক. অর্থের প্রাচুর্যতা খ. শারীরিক ত্রুটি
গ. কম প্রতিভা ঘ. আবেগহীনতা
২০। বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু-কিশোরেরা কেন অনেক সময় অপরাধী হয়ে উঠতে পারে?
ক. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল বলে
খ. তাদের মানসিক গঠন সাধারণের মতো
নয় বলে
গ. তাদের মানসিক গঠন অন্যের চেয়ে
সহজ বলে
ঘ. তাদের মানসিকতা অন্যের চেয়ে আলাদা বলে
২১। পিতা-মাতার বারবার কর্মস্থল পরিবর্তন
শিশু-কিশোরদের জন্য কোন সমস্যাটি তৈরি করে থাকে?
ক. পিতা-মাতার আদর থেকে বঞ্চিত হয়
খ. বন্ধু নির্বাচনে তাদের কষ্ট হয়
গ. ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না
ঘ. স্কুলে শিক্ষকদের প্রিয় হতে পারে না
২২। বর্তমান সমাজে নিচের কোনটির অপব্যবহারের প্রভাবে কিশোর অপরাধ দেখা যাচ্ছে?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. কালচারাল প্রোগ্রাম ঘ. অশোভন ছবি প্রদর্শন
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মৌলি পিতা-মাতার খুব আদরের সন্তান। সে অনেক ভালো মেয়ে। পড়াশোনায়ও বেশ ভালো। ইদানীং তাকে কেমন জানি মনে হচ্ছে। প্রায়ই সে স্কুল ফাঁকি দেয়। টাকার জন্য প্রায়ই তার বাবাকে জ্বালাতন করে। একদিন শিক্ষক তাকে ডেকে বললেন: মৌলি, তুমি এ রকম কোরো না। এসব ভালো কাজ নয়।
২৩। অনুচ্ছেদে মৌলির আচরণে কী প্রকাশ পাচ্ছে?
ক. মাদকাসক্তি খ. নৈতিক অবক্ষয়
গ. শারীরিক অসুস্থতা ঘ. একাকিত্ব
২৪। অনুচ্ছেদে মৌলির আচরণের ফলে—
ক. তার প্রতিভা বিকশিত হবে
খ. সে সাহসী হতে পারবে
গ. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে
ঘ. পারিবারিক জীবনে শৃঙ্খলা ফিরে আসবে
২৫। কিশোর অপরাধের মধ্যে পড়ে—
i. বাড়ি থেকে পালানো ii. স্কুল পালানো
iii. মারপিট করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। কিশোর অপরাধী যে ঘরে আছে, সেই ঘরে
কী হয়?
ক. পারিবারিক শান্তি বজায় থাকে
খ. পারিবারিক শান্তি নষ্ট হয়
গ. সবাই সবাইকে সম্মান করে
ঘ. সবাই সবাইকে সহযোগিতা করে
২৭। বর্তমানে শহর ও গ্রামাঞ্চল সর্বত্র কিশোর অপরাধীদের দ্বারা কোন কাজটি বেশি হচ্ছে?
ক. চুরি খ. বিনা টিকিটে ভ্রমণ
গ. মেয়েদের উত্ত্যক্ত
ঘ. অ্যাসিড নিক্ষেপ
বাকি অংশ ছাপা হবে ২৮ অক্টোবর
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর