বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

অধ্যায়-১০

২৮।  কিশোর অপরাধীরা কীভাবে মেয়েদের উত্ত্যক্ত করে?

        ক. তাদের সম্মান জানিয়ে কথা বলে

        খ. তাদের প্রতি অশালীন কথা বলে

        গ. তাদের সঙ্গে মার্জিত আচরণ করে

        ঘ. তাদের নিরাপত্তার জন্য স্কুল পর্যন্ত পৌঁছে দেয়

২৯।   বখাটে কিশোরদের অন্যায় আবদারে মেয়েরা সাড়া না দিলে তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হয়?

        i. শারীরিক নির্যাতনের ii. অপহরণের iii. অ্যাসিড নিক্ষেপের

নিচের কোনটি সঠিক?

        ক. i  খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩০। কীভাবে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে রাখা যেতে পারে?

        ক. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা সচেতন থাকলে

        খ. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা অসচেতন থাকলে

        গ. কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোনো ব্যবস্থা না নিলে

        ঘ. কিশোর অপরাধীদের মুক্তভাবে কাজ করার সুযোগ করে দিলে

৩১।  কিশোর অপরাধীদের অপরাধ থেকে দূরে সরিয়ে আনতে অভিভাবকদের কী করতে হবে?

        ক. পরিবারে তাদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ

        তৈরি করতে হবে

        খ. চলাফেরায় যেকোনো হস্তক্ষেপ বন্ধ করতে হবে

        গ. বন্ধুদের ব্যাপারে কোনো খোঁজখবর রাখা যাবে না

        ঘ. তাদের নিজেদের মতো চলার সুযোগ দিতে হবে

৩২।  কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোন কাজটি করতে হবে?

        ক. অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে

        খ. পরিবারের সদস্যসংখ্যা কমাতে হবে

        গ. পরিবারে সবাই একসঙ্গে কাজ করতে হবে

        ঘ. পরিবারে একে অপরের প্রতি সম্মান করতে হবে

৩৩।  কোনটি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে?

        ক. বিদ্যালয়ের পরিবেশ খ. গ্রামের পরিবেশ

        গ. শহরের পরিবেশ ঘ. বস্তির নোংরা পরিবেশ

৩৪।  শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?

        ক. পাঠাগার খ. ব্যায়ামাগার

        গ. সংবাদপত্র ঘ. পাঠাগার ও ব্যায়ামাগার

৩৫।  শিশু-কিশোরের মানসিক বিকাশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কোন কাজটি করতে হবে?

        ক. সুশিক্ষা দেওয়া খ. খেলতে না দেওয়া

        গ. পড়তে না দেওয়া ঘ. ভিডিও দেখা

৩৬।  শিশু-কিশোরেরা যাতে খারাপ পথে না যায়, সে জন্য কাকে বেশি সতর্ক থাকতে হবে?

        ক. শিক্ষককে খ. অভিভাবককে গ. বন্ধুকে ঘ. বাবাকে

৩৭।  মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটতে পারে?

        ক. মনে কষ্ট পেলে খ. পিতা-মাতার সঙ্গে রাগারাগি করলে

        গ. পরীক্ষায় ফেল করলে

        ঘ. মাদকাসক্ত সাথিদের সঙ্গে মেলামেশা করলে

৩৮।  কিশোরমন স্বভাবতই কেমন?

        ক. উচ্চাভিলাষী খ. দুর্বল গ. কৌতূহলপ্রবণ ঘ. নিঃসঙ্গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর