বাংলাদেশ ও বিশ্বপরিচয়
২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের দুটি দায়িত্ব লেখো।
উত্তর: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এর মধ্যে দুটি দায়িত্ব হলো:
১. সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলা।
২. বয়স্কদের শ্রদ্ধা করা।
প্রশ্ন: ছোটদের প্রতি তোমার দায়িত্ব কী?
উত্তর: ছোটদের আমি ভালোবাসব ও দেখাশোনা করব।
প্রশ্ন: তুমি কিসের নিয়মকানুন মেনে চলবে?
উত্তর: আমি সমাজের নিয়মকানুন মেনে চলব।
প্রশ্ন: সুবিধাবঞ্চিত ব্যক্তিদের তুমি কী করবে?
উত্তর: আমি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সহযোগিতা করব।
প্রশ্ন: বয়স্কদের কী করা উচিত?
উত্তর: বয়স্কদের শ্রদ্ধা করা উচিত ।
প্রশ্ন: সমাজের বিভিন্ন সম্পদ কী করবে?
উত্তর: সমাজের বিভিন্ন সম্পদ আমি সংরক্ষণ করব।
প্রশ্ন: কোন ধরনের মানুষকে সাহায্যের প্রয়োজন হয়?
উত্তর: বয়স্ক মানুষের সাহায্যের প্রয়োজন হয় ।
প্রশ্ন: কোন জাতীয় জিনিসপত্র সাবধানে ব্যবহার করা উচিত?
উত্তর: ছুরি, কাঁচিজাতীয় জিনিসপত্র সাবধানে ব্যবহার করা উচিত।
প্রশ্ন: কীভাবে বৈদ্যুতিক তার ধরা উচিত নয়?
উত্তর: খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা উচিত নয়।
প্রশ্ন: কোন জিনিস ব্যবহারের পর বন্ধ রাখা উচিত?
উত্তর: গ্যাসের চুলা ও বিদ্যুত্ ব্যবহারের পর বন্ধ রাখা উচিত।
প্রশ্ন: বাড়িতে কী রাখা দরকার?
উত্তর: বাড়িতে প্রাথমিক চিকিত্সার বাক্স রাখা দরকার।
প্রশ্ন: আগুন ব্যবহারে কী করা উচিত?
উত্তর: আগুন ব্যবহারে সতর্ক থাকা উচিত।
প্রশ্ন: কাদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে?
উত্তর: অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলব।
প্রশ্ন: ঘরের বাইরে নিরাপদ থাকার দুটি উপায় লেখো।
উত্তর: ঘরের বাইরে নিরাপদ থাকার দুটি উপায় হলো:
১. দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা
২. রাস্তায় খেলাধুলা না করা।
প্রশ্ন: রাস্তা পারাপারে কেমন থাকা উচিত?
উত্তর: রাস্তা পারাপারে সতর্ক থাকা উচিত।
প্রশ্ন: সতর্ক হয়ে পথ চললে কী হবে?
উত্তর: সতর্ক হয়ে পথ চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
প্রশ্ন: রাস্তায় তুমি কীভাবে হাঁটবে?
উত্তর: আমি রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব।
প্রশ্ন: রাস্তা পারাপারে কী ব্যবহার করবে?
উত্তর: রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করব।
প্রশ্ন: রাস্তা পারাপারের দুটি নিয়ম লেখো।
উত্তর: রাস্তা পারাপারের দুটি নিয়ম হলো:
১. ফুটওভারব্রিজ ব্যবহার করা।
২. রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর