২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: কোন ধরনের দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার বেশি?
উত্তর: অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার বেশি।
প্রশ্ন: রাস্তা নিরাপদ হলেও কীভাবে পার হতে হবে?
উত্তর: রাস্তা নিরাপদ হলেও দৌড়াদৌড়ি না করে সোজাসুজি পার হতে হবে।
প্রশ্ন: রাস্তায় কী করা উচিত নয়?
উত্তর: রাস্তায় দৌড়াদৌড়ি করা উচিত নয়।
প্রশ্ন: রাষ্ট্রের প্রতি অনুগত থাকা বলতে কী বোঝ?
উত্তর: রাষ্ট্রের প্রতি অনুগত থাকা বলতে রাষ্ট্রের শাসন মেনে চলা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বোঝায়।
প্রশ্ন: কী অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়?
উত্তর: দেশের আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
প্রশ্ন: দেশের সব আইন মেনে চলতে হয় কেন?
উত্তর: শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য দেশের আইন মেনে চলতে হয়।
প্রশ্ন: নিয়মিত কী দেওয়া নাগরিক হিসেবে কর্তব্য?
উত্তর: নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে কর্তব্য।
প্রশ্ন: করের অর্থ দিয়ে রাষ্ট্র কী করে?
উত্তর: করের অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়।
প্রশ্ন: কত বছর বয়স হলে ভোটদানে অংশগ্রহণ করা যায়?
উত্তর: ১৮ বছর হলে বয়স ভোটদানে অংশগ্রহণ করা যায়।
প্রশ্ন: গণতন্ত্র অর্থ কী?
উত্তর: গণতন্ত্র অর্থ জনগণের শাসন।
প্রশ্ন: গণতান্ত্রিক মনোভাব কী?
উত্তর: অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।
প্রশ্ন: দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা কী করব?
উত্তর: দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব ও গণতান্ত্রিক আচরণ করব।
প্রশ্ন: বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার আগে কী করা প্রয়োজন?
উত্তর: বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন।
প্রশ্ন: পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া দরকার—এ রকম দুটি কাজের নাম লেখো।
উত্তর: পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার মতো দুটি কাজের নাম হলো—
১. উত্সব অনুষ্ঠানে যা করব। ২. কীভাবে ঘর সাজাব।
প্রশ্ন: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কী করা উচিত?
উত্তর: কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সঙ্গে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর