বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: ইংরেজদের সঙ্গে যুদ্ধকালীন দুজন গারো বীর যোদ্ধার নাম লেখো।

উত্তর: দুজন গারো বীর যোদ্ধার নাম তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা।

প্রশ্ন: খাসি জনগোষ্ঠী কোথায় বাস করে?

উত্তর: বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে।

প্রশ্ন: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম কী?

উত্তর: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মনখেমে।

প্রশ্ন: খাসি সমাজব্যবস্থা কেমন?

উত্তর: খাসি সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক।

প্রশ্ন: খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী কে হয়?

উত্তর: খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে।

প্রশ্ন: খাসি মেয়েরা কী ধরনের পোশাক পরে থাকে?

উত্তর: খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে থাকে।

প্রশ্ন: খাসি ছেলেরা কী ধরনের পোশাক পরে থাকে?

উত্তর: খাসি ছেলেরা ফুংগ মারুং নামক পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে থাকে।

প্রশ্ন: খাসিদের প্রধান দেবতার নাম কী?

উত্তর: খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠী কোথায় বাস করে?

উত্তর: ম্রো জনগোষ্ঠী বাস করে বান্দরবানের বিভিন্ন উপজেলায়।

প্রশ্ন: ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে কোন প্রতিষ্ঠান? কেন?

উত্তর: ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ইউনেসকো। কারণ, সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যাবে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়