১। প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন?
ক. সালামের পিতা
খ. আ. রউফের পিতা
গ. শফিউরের পিতা
ঘ. বরকতের পিতা
২। বাংলাদেশে মোট স্রোতজ বা গরান বনভূমির আয়তন কত?
ক. ৩১৯২ বর্গকিলোমিটার খ. ৪১৯২ বর্গকিলোমিটার গ. ৫১৯২ বর্গকিলোমিটার ঘ. ৬১৯২ বর্গকিলোমিটার
৩। সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি?
ক. প্রাকৃতিক খ. সাংস্কৃতিক গ. জৈবিক ঘ. যোগাযোগ
৪। ঋতু পরিবর্তন কেন হয়ে থাকে?
ক. আহ্নিক গতির কারণে
খ. ঋতু পরিবর্তনের কারণে
গ. বার্ষিক গতির কারণে
ঘ. দিবারাত্রির কারণে
৫। কোন ব্যাংক অন্য ব্যাংকের ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে?
ক. সোনালী ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক
৬। নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন কবে?
ক. ১৯৬৯ খ. ১৯৭১
গ. ১৯৮৭ ঘ. ১৯৮৯
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক যখন পড়াচ্ছেন, রায়হান তখন ভাবছে কেন তার বাবা আবার বিয়ে করলেন। সে ধীরে ধীরে কারও সঙ্গে আর মেশার ইচ্ছাটাও হারিয়ে ফেলে।
৭। রায়হানের এ অবস্থার জন্য সামাজিকীকরণের কোন উপাদান দায়ী?
ক. বিদ্যালয় খ. গণমাধ্যম গ. খেলার সাথি ঘ. পরিবার
৮। রায়হানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে—
i. শিক্ষক ii. সহপাঠী
iii. বন্ধুবান্ধব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। আমাদের দেশে এইডস সংক্রমণের প্রধান কারণ কী?
ক. শিক্ষার অভাব
খ. মাদক গ্রহণের প্রবণতা
গ. পেশাদার রক্তদাতা বেশি ঘ. এইডস সম্পর্কে অজ্ঞতা
১০। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত একর?
ক. ০.২৫ খ. ০.২৬
গ. ০.২৮ ঘ. ০.২৯
১১। জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
ক. একাত্মবোধ
খ. জাতীয় ঐক্য
গ. দেশের জনগণ
ঘ. জাতীয় প্রতীক
১২। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো—
i. রাষ্ট্রের স্বাভাবিক পরিস্থিতি
ii. শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা
iii. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। উন্নত দেশ নির্ধারণের সূচক কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধির হার বেশি
খ. বেকারত্বের হার মোটামুটি কম
গ. অনেক নাগরিকের উন্নত স্বাস্থ্যসুবিধা
ঘ. সঞ্চয় ও মূলধন গঠনের হার বেশি
১৪। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কত সালে?
ক. ১৯৫৪ খ. ১৯৬৫
গ. ১৯৭০ ঘ. ১৯৭৩
১৫। সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রাধান্য দেখা যায় কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতন্ত্র খ. মিশ্র
গ. সমাজতন্ত্র ঘ. ইসলামি
১৬। ইউনিয়ন বোর্ড কবে রূপান্তরিত হয়?
ক. ১৮৭০ খ. ১৯১৭
গ. ১৯১৯ ঘ. ১৯৩৬
নিচের চিত্র থেকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৭। চিত্রে A ও B স্থানের পারস্পরিক সম্পর্ক কী?
ক. প্রতিপাদ স্থান
খ. বিপ্রতীপ স্থান গ. সমোষ্ণ স্থান ঘ. প্রমাণ স্থান
১৮। A স্থানে সকাল ১০টায় মুখ্য জোয়ার হলে B স্থানে মুখ্য জোয়ার শুরু হবে কখন?
ক. বিকেল ৪টা ১৩ মিনিট
খ. রাত ১০টা ২৬ মিনিট
গ. রাত ১০টা
ঘ. পরদিন সকাল ১০টা
১৯। আধুনিক গণতন্ত্রের জন্ম কোথায়?
ক. এথেন্সে খ. গ্রিসে
গ. ইংল্যান্ডে ঘ. যুক্তরাষ্ট্রে
২০। মোট শ্রমশক্তির কত ভাগ কৃষিক্ষেত্রে নিয়োজিত?
ক. ১৭.৩১% খ. ২৪.৭৩% গ. ২৮.৪০% ঘ. ৪৩.৬০%
২১। রাষ্ট্রকে জীবদেহ আর সরকারকে মস্তিষ্কের সঙ্গে কে তুলনা করেছেন?
ক. প্লেটো খ. টি এইচ গ্রিন গ. ই এম হোয়াইট
ঘ. অধ্যাপক গার্নার
২২। বাংলাদেশের জাতীয় সংসদ করতে পারে—
i. আইন সংশোধন
ii. সামাজিক প্রথা চালু
iii. আইন পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। ‘কবর’ নাটক কোন ঘটনাকেন্দ্রিক রচিত?
ক. গণ-অভ্যুত্থান
খ. মুক্তিযুদ্ধ
গ. ভাষা আন্দোলন
ঘ. ’৯০-এর গণ-অভ্যুত্থান
২৪। অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয় কবে?
ক. ৭ মার্চ খ. ১৭ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ১০ এপ্রিল
২৫। যুক্তফ্রন্টের ঘোষিত বিষয় ছিল—
i. পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন
ii. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি
iii. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। প্রয়োজনে রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. সেনাপ্রধান ঘ. স্পিকার
২৭। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক. এপ্রিল খ. মে
গ. জুন ঘ. জুলাই
২৮। সুরমা ও কুশিয়ারা কোন জেলায় মিলিত হয়েছে?
ক. সিলেটে খ. সুনামগঞ্জে গ. চাঁদপুরে ঘ. কিশোরগঞ্জে
২৯। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক খ. লন্ডন
গ. প্যারিস ঘ. হেগ
৩০। সামাজিক সেবা খাত কোনটি?
ক. শিক্ষা খ. পরিবহন
গ. হোটেল ঘ. যোগাযোগ
সঠিক উত্তর ছাপা হবে
আগামীকাল
শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা