বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি  প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

৫৯। ইউনেসকো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির ‘শহিদ দিবস’কে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

ক. ১৭ নভেম্বর, ১৯৯৯  

খ. ১৭ নভেম্বর, ২০০১

গ. ১৭ নভেম্বর, ১৯৯৮  

ঘ. ১৭ নভেম্বর, ২০০০ 

৬০। উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবের বিরুদ্ধে প্রবন্ধ লেখেন কে?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

খ. চৌধুরী খলীকুজ্জামান

গ. আবদুল মতিন

ঘ. আবদুুর রশীদ

৬১। কাদের উদ্যোগে মূলত শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

ক. কানাডাপ্রবাসী বাঙালিদের

খ. UNO-এর বাঙালি প্রতিনিধিদের

গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের

ঘ. আমেরিকাপ্রবাসী বাঙালিদের

৬২। বাঙালিদের প্রথম অধিকারসচেতন করে—

ক. ১৯৭০-এর নির্বাচন খ. সিপাহি বিদ্রোহ

গ. ১৯৬৬-এর ৬ দফা দাবি

ঘ. ভাষা আন্দোলন

৬৩। পাকিস্তানের মোট জনসংখ্যার

মধ্যে বাঙালি ছিল—

ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ

গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ

৬৪। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. শামসুল হক

ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

৬৫। পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল ছিল কোনটি?

ক. আওয়ামী লীগ খ. মুসলিম লীগ 

গ. কৃষক শ্রমিক পার্টি ঘ. ন্যাপ

৬৬। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়—

ক. ১৯৫২ সালের ২৩ জুন

খ. ১৯৪৯ সালের ২৩ জুন

গ. ১৯৪৭ সালের ২৩ জুন

ঘ. ১৯৪৮ সালের ২৩ জুন

৬৭। কে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম গ. শামসুল হক 

ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

৬৮। কে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান খ. শামসুল হক

গ. ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী 

৬৯। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে কয়টি ধারা লক্ষ করা যায়?

ক. একটি খ. দুটি গ. চারটি ঘ. তিনটি

৭০। যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোক্তা ছিল—

ক. আওয়ামী লীগ খ. কৃষক শ্রমিক পার্টি

গ. আওয়ামী মুসলিম লীগ ঘ. মুসলিম লীগ

৭১। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নামকরণ ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ হয় কবে?

ক. ১৯৫৬ সালে খ. ১৯৫৫ সালে

গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৩ সালে

৭২। শেখ মুজিবুর রহমান বন্দিজীবন কাটান—

ক. ১৯৪৮ থেকে ১৯৫৬-এর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত

খ. ১৯৪৭ থেকে ১৯৫৫-এর ২৭ মে পর্যন্ত

গ. ১৯৪৯ থেকে ১৯৫২-এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

ঘ. ১৯৪৯ থেকে ১৯৫৪-এর ৩০ জুন পর্যন্ত

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর