বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি  প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

১৭। ভাষা আন্দোলনের ফলে—

i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়

ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে

iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii

১৮। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?

ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি

১৯। ভাষা আন্দোলনের সময় চাকমারা কোন ভাষাকে সমর্থন করেছিল?

ক. বাংলা খ. আরবি গ. উর্দু ঘ. মান্দি

২০। কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?

ক. ১৯৪৭ সালের ১৭ আগস্ট

খ. ১৯৪৭ সালের ১৭ জুন

গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট 

ঘ. ১৯৪৭ সালের ১৭ মে

২১। তমদ্দুন মজলিশ একটি—

ক. সামাজিক প্রতিষ্ঠান  

খ. রাজনৈতিক প্রতিষ্ঠান

গ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান 

ঘ. তথ্যভিত্তিক প্রতিষ্ঠান

২২। ড. মুহম্মদ শহীদুল্ল­াহ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয় 

খ. আলীগড় বিশ্ববিদ্যালয়

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩। কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. মুহাম্মদ এনামুল হক 

ঘ. অধ্যাপক আবুল কাশেম

২৪। মোহাম্মদ আলী জিন্নাহ কোন রাজনৈতিক দলের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিয়েছিলেন?

ক. মুসলিম লীগ খ. তমদ্দুন মজলিশ

গ. আওয়ামী মুসলিম লীগ  

ঘ. গণআজাদী লীগ

২৫। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়—

ক. ১৯৪৭ সালের ১৪ আগস্ট দিনে

খ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাতে

গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে 

ঘ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনে

২৬। কখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক. ২ জানুয়ারি ১৯৪৭ খ. ২ মার্চ ১৯৪৭

গ. ২ জানুয়ারি ১৯৪৮ ঘ. ২ মার্চ ১৯৪৮

২৭। উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত প্রথম গৃহীত হয়—

ক. করাচিতে খ. ঢাকায় 

গ. লাহোরে ঘ. ইসলামাবাদে

২৮। পূর্ব বাংলার মুক্তির সনদ ছিল কোনটি?

ক. ভাষা আন্দোলন

খ. যুক্তফ্রন্টের ২১ দফা

গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

ঘ. ১৯৬৯ সালের গণ-আন্দোলন

২৯। কখন ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুন করে গঠিত হয়?

ক. ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে

খ. ১৯৪৭ সালের নভেম্বর মাসে

গ. ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে

ঘ. ১৯৪৭ সালের অক্টোবর মাসে

৩০। ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?

ক. পাকিস্তান গণপরিষদ  

খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

ঘ. তমদ্দুন মজলিশ 

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর