বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি  প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

১। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ এটি কী?

ক. একটি গল্প খ. একটি কবিতা

গ. একটি পুস্তিকা ঘ. একটি প্রবন্ধ

২। তমদ্দুন মজলিশ—

i. একটি সাহিত্য পত্রিকা

ii. একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান

iii. ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় 

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. ii গ. iii ঘ. ii ও iii

৩। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা হলেন—

ক. নেহরু খ. মোহাম্মদ আলী জিন্নাহ

গ. মহাত্মা গান্ধী ঘ. আইয়ুব খান

৪। বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি ছিল—

ক. ভাষা খ. ধর্ম

গ. সাম্প্রদায়িকতা ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য

৫। আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশত্যাগে বাধ্য করেছিলেন—

ক. লিয়াকত আলীকে

খ. মোহাম্মদ আলী জিন্নাহকে

গ. জেনারেল ভুট্টোকে

ঘ. ইস্কান্দার মির্জাকে

৬। এগারো দফা কর্মসূচি কারা ঘোষণা করে?

ক. মুসলিম লীগ

খ. আওয়ামী মুসলিম লীগ

গ. আওয়ামী লীগ

ঘ. ছাত্রসমাজ

৭। কখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?

ক. ১০ আগস্ট ১৯৪৭ খ. ১৫ আগস্ট ১৯৪৭

গ. ১৪ আগস্ট ১৯৪৭ ঘ. ১১ আগস্ট ১৯৪৭

৮। কোন নাটকের পটভূমি ছিল ভাষা আন্দোলন? 

ক. কবর খ. ফুড কনফারেন্স

গ. পুতুলের বিয়ে ঘ. আলেয়া 

৯। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালের—

ক. ফেব্রুয়ারি মাসে খ. মে মাসে

গ. সেপ্টেম্বর মাসে ঘ. জুন মাসে

১০। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল—

ক. অসমাপ্ত তারুণ্যের গল্প

খ. আগুনের পরশমণি 

গ. আরেক ফাল্গুন

ঘ. নন্দিত নরকে

১১। ‘আরেক ফাল্গুন’ কী?

ক. কবিতা খ. ছোটগল্প

গ. উপন্যাস ঘ. নাটক 

১২। রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়—

ক. ১৯৫৬ খ. ১৯৫২ গ. ১৯৪৭ ঘ. ১৯৫৮

১৩। ১৯৪৭ সালের ১৪ আগস্ট—

ক. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়

খ. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়

গ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার গ্রহণ করে

ঘ. ইংরেজরা এ দেশে ব্যবসা-বাণিজ্য শুরু করে 

১৪। ‘তমদ্দুন মজলিশ’ সংগঠনটি কার নেতৃত্বে গঠিত হয়?

ক. আবুল মনসুর খ. আবুল হাশেম

গ. আবুল কাশেম ঘ. আবুল হিশাম

১৫। ছয় দফাকে কে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন?

ক. ইস্কান্দার মির্জা

খ. মোহাম্মদ আলী জিন্নাহ  

গ. জেনারেল ভুট্টো

ঘ. আইয়ুব খান

১৬। ১৯৬৫ সালে আইয়ুব খান কত ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন?

ক. ৬৫ হাজার খ. ৮০ হাজার

গ. ৮২ হাজার ঘ. ৮৫ হাজার

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর