বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট
১। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?
ক. নিরক্ষীয় খ. ক্রান্তীয় গ. মেরু ঘ. মেরু বৃত্তীয়
২। প্লাইস্টোসিন কাল বলতে কী বোঝায়?
ক. ২,৫০০ বছর পূর্বের সময়কে
খ. ২৫,০০০ বছর পূর্বের সময়কে
গ. ৫০,০০০ বছর পূর্বের সময়কে
ঘ. ৫,০০০ বছর পূর্বের সময়কে
৩। বাংলাদেশ ভূখণ্ডের নদীবিধৌত সমভূমি মোট আয়তনের কত ভাগ?
ক. ৮% খ. ১২% গ. ৭৫% ঘ. ৮০%
৪। নেপালের জলবায়ুতে কয়টি ঋতু?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৫। কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়?
ক. উত্তর-পূর্ব অয়ন বায়ু
খ. দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু
গ. উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
ঘ. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
৬। রাষ্ট্রের কাজ হলো
i. নিয়ন্ত্রণমূলক ii. কল্যাণমূলক iii. সৌজন্যমূলক
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। ‘রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইন’ কে বলেছেন?
ক. অধ্যাপক ফাইনার খ. ম্যাকাইভার
গ. টি এইচ গ্রিন ঘ. হল্যান্ড
৮। বাংলাদেশের প্রশাসনিক স্তর কয়টি?
ক. সাতটি খ. ছয়টি গ. পাঁচটি ঘ. চারটি
৯। পাকিস্তান রাষ্ট্রে প্রথম জাতীয় পরিষদ নির্বাচন হয় কত সালে?
ক. ১৯৪৭ খ. ১৯৫৪ গ. ১৯৬২ ঘ. ১৯৭০
অনুচ্ছেদটি পড়ে ১০-১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালের এক সকালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় আম্রকাননে নবগঠিত একটি সরকারের শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বহু সাংবাদিক ও সাধারণ লোকজন। পরে এই ঐতিহাসিক ঘটনার স্মরণে বৈদ্যনাথতলার নাম পরিবর্তন হয়।
১০। ওই সরকারের কয়টি মন্ত্রণালয় ও বিভাগ ছিল?
ক. ৮টি খ. ১০টি গ. ১২টি ঘ. ১৬টি
১১। ওই সরকার—
i. গঠিত হয় ১০ এপ্রিল
ii. প্রবাসী সরকার নামে পরিচিত হয়
iii. বিচারপতি আবু সাঈদকে বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
১৩। যুক্তফ্রন্ট সরকারের বরখাস্তের কারণ—
i. মন্ত্রীদের দুর্নীতি ii. বাঙালি-অবাঙালি দাঙ্গা
iii. পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈরী মনোভাব
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম কে পাঠ করেন?
ক. এম এ হান্নান খ. তাজউদ্দীন আহমদ
গ. কমরেড মণি সিংহ ঘ. মেজর জিয়াউর রহমান
১৫। ইউরেনাস ও নেপচুনের গড় ব্যাসের পার্থক্য কত কিলোমিটার?
ক. ৬০০ খ. ১০০০ গ. ১৬০০ ঘ. ২৬০০
১৬। নিরক্ষরেখার সমান্তরাল রেখাকে বলা হয়—
i. মেরু রেখা ii. অক্ষ রেখা iii. সমাক্ষ রেখা
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৭। সোহান দেওয়ানগঞ্জ থেকে নৌপথে চাঁদপুর এলেন। সোহান কোন নদীপথে চাঁদপুর আসেন?
ক. সুরমা খ. কুশিয়ারা গ. মেঘনা ঘ. গোমতী
১৮। সমাজজীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান?
ক. রাষ্ট্র খ. রাজনৈতিক দল
গ. পরিবার ঘ. বিদ্যালয়
১৯। জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব কোনটির ওপর ন্যস্ত?
ক. আদালতের খ. সংসদের
গ. ইউনিয়ন পরিষদের ঘ. পুলিশ বাহিনীর
২০। রাজনৈতিক দলের মূল লক্ষ্য—
ক. সরকারি দলের বিরোধিতা করা
খ. নিয়মতান্ত্রিক সরকার গঠন করা
গ. নির্বাচনে অংশগ্রহণ করা
ঘ. সংসদে মতামত দেওয়া
২১। বাংলাদেশ সরকারের এজেন্ট হিসেবে কাজ করেন—
ক. অতিরিক্ত সচিব খ. বিভাগীয় কমিশনার
গ. জেলা প্রশাসক ঘ. উপজেলা নির্বাহী কর্মকর্তা
২২। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্কে খ. লন্ডনে গ. প্যারিসে ঘ. হেগে
২৩। কোনটি সম্পদের বৈশিষ্ট্য?
ক. অসীম জোগান খ. প্রাচুর্য
গ. হস্তান্তর অযোগ্য ঘ. বিনিময় মূল্য
অনুচ্ছেদটি পড়ে ২৪-২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ক’ দেশের নাগরিকেরা ব্যক্তিগত উদ্যোগে শিল্পকারখানা প্রতিষ্ঠা করেন। এই দেশটিতে উত্পাদনের ক্ষেত্রে কোনো সরকারি বিধিনিষেধ নেই।
২৪। ‘ক’ দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. মিশ্র খ. সমাজতান্ত্রিক
গ. ধনতান্ত্রিক ঘ. নিরপেক্ষ
২৫। উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. শ্রমিক শোষণ ii. সুষম আয় বণ্টন
iii. সর্বাধিক মুনাফা অর্জনের জন্য উত্পাদন
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। বিনা জামানতে ঋণসুবিধা প্রদান করে কোনটি?
ক. কৃষি ব্যাংক খ. গ্রামীণ ব্যাংক
গ. সোনালী ব্যাংক ঘ. বাণিজ্যিক ব্যাংক
২৭। সমাজজীবনের মূল বিষয় কোনটি?
ক. মিথস্ক্রিয়া খ. বিবাহ গ. ঐক্য ঘ. পরিবার
২৮। সমাজ পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি?
ক. ইন্টারনেট খ. জন্ম-মৃত্যুর হার
গ. টেলিভিশন ঘ. সাইক্লোন
২৯। সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে—
ক. বিচারহীনতা খ. নৈরাজ্য
গ. আইনের অনুশাসন ঘ. নৈতিক অবনতি
৩০। বিশ্বে প্রথম এইডস রোগ ধরা পড়ে কত সালে?
ক. ১৯৮৫ খ. ১৯৮৩ গ. ১৯৮২ ঘ. ১৯৮১
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১০: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১. ঘ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ক