বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১। মহাস্থানগড় কত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
ক. ১৫০০ বছর খ. ১৯০০ বছর গ. ১৭০০ বছর ঘ. ১৬০০ বছর
উত্তর: খ. ১৯০০ বছর
২। মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?
ক. পুন্ড্রনগর খ. ইসলামাবাদ গ. বটেশ্বর ঘ. উয়ারী
উত্তর: ক. পুন্ড্রনগর
৩। মহাস্থানগড় বগুড়া শহর থেকে কত কিলোমিটার উত্তরে অবস্থিত?
ক. ১৪ কিলোমিটার খ. ১৩ কিলোমিটার গ. ১২ কিলোমিটার ঘ. ১০ কিলোমিটার
উত্তর: খ. ১৩ কিলোমিটার
৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. মেঘনা খ. শীতলক্ষ্যা গ. করতোয়া ঘ. ডাকাতিয়া
উত্তর: গ. করতোয়া
৫। উয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা খ. বগুড়া গ. চাঁদপুর ঘ. নরসিংদী
উত্তর: ঘ. নরসিংদী
৬। উয়ারী ও বটেশ্বরে কোন আমলের নিদর্শন পাওয়া গেছে?
ক. ইংরেজ আমলের খ. পাকিস্তান আমলের গ. মোগল আমলের ঘ. মৌর্য আমলের
উত্তর: ঘ. মৌর্য আমলের
৭। পাহাড়পুর নিদর্শনটি কত খ্রিষ্টাব্দে নির্মিত হয়?
ক. ৬০৮-৬২১ খ. ৭৮০-৮৮০ গ. ৭৮০-৭৮৮ ঘ. ৭৮১-৮৮১
উত্তর: ঘ. ৭৮১-৮৮১
৮। পাহাড়পুর নিদর্শনটি কার শাসনামলে নির্মিত হয়?
ক. পাল রাজা ধর্মপাল খ. সম্রাট বাবর গ. শেরশাহ ঘ. শায়েস্তা খাঁ
উত্তর: ক. পাল রাজা ধর্মপাল
৯। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা খ. রংপুর গ. নওগাঁ ঘ. বগুড়া
উত্তর: গ. নওগাঁ
১০। ‘সোমপুর মহাবিহার’-এ কত মিটার উঁচু গড় রয়েছে?
ক. ২০ মিটার খ. ১৫ মিটার গ. ১৭ মিটার ঘ. ২৪ মিটার
উত্তর: ঘ. ২৪ মিটার
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা