বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১১। পাহাড়পুর বৌদ্ধ বিহারের চারপাশে কতটি গোপন কুঠুরি আছে?
ক. ১৭৭টি খ. ১০৫টি গ. ১০১টি ঘ. ১০৩টি
উত্তর: ক. ১৭৭টি
১২। অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রীর কাহিনি ও জায়গার ইতিহাসের সঙ্গে ময়নামতি জড়িত। মানিকচন্দ্রের স্ত্রীর নাম কী?
ক. ময়না খ. মনা বেগম গ. ময়না বিন মতি ঘ. ময়নামতি
উত্তর: ঘ. ময়নামতি
১৩। ময়নামতি কোন শহরের কাছে অবস্থিত?
ক. চাঁদপুর খ. ঢাকা গ. কুমিল্লা ঘ. নোয়াখালী
উত্তর: গ. কুমিল্লা
১৪। ময়নামতি কোন সভ্যতার কেন্দ্র ছিল
ক. হিন্দু খ. বৌদ্ধ গ. মুসলিম ঘ. গারো
উত্তর: খ. বৌদ্ধ
১৫। সোনারগাঁ ও লালবাগের কেল্লা কোন শতকের ইতিহাসের নিদর্শন?
ক. সতেরো শতকের খ. বিশ শতকের
গ. পনেরো শতকের ঘ. বারো শতকের
উত্তর: ক. সতেরো শতকের
১৬। সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার কোন নদীর তীরে অবস্থিত?
ক. বুড়িগঙ্গা খ. গোমতী গ. কর্ণফুলী ঘ. মেঘনা
উত্তর: ঘ. মেঘনা
১৭। প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানীর নাম?
ক. ঢাকা খ. সোনারগাঁ
গ. কুমিল্লা ঘ. জাহাঙ্গীরনগর
উত্তর: খ. সোনারগাঁ
১৮। কত সালে সোনারগাঁর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়?
ক. ১৬১২ খ. ১৬১০ গ. ১৬১৫ ঘ. ১৬১৪
উত্তর: খ. ১৬১০
১৯। পানাম নগর কোন সম্প্রদায়ের বণিকদের বাণিজ্যের জন্য গড়ে ওঠে?
ক. মুসলিম খ. ইংরেজ গ. ফরাসি ঘ. হিন্দু
উত্তর: ঘ. হিন্দু
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা