বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২২। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে আসছে?
ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমী
গ. শিল্পকলা একাডেমি ঘ. বিশ্বসাহিত্য কেন্দ্র
২৩। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ্ খ. ড. এনামুল হক
গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল
২৪। আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?
ক. ড. এনামুল হক খ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ্
গ. আবদুল হক ঘ. কাজী মোতাহার হোসেন
২৫। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
ক. নেপালের গ্রন্থাগার থেকে
খ নেপালের জেলখানা থেকে
গ. চীনের রাজদরবার থেকে
ঘ. নেপালের রাজদরবার থেকে
২৬। শ্রীচৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?
ক. সুলতানি আমলে খ. মোগল আমলে
গ. পাল আমলে ঘ. সেন আমলে
২৭। কার অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়?
ক. ভারতচন্দ্রের খ. ঘনরামের
গ. মুকুন্দরামের ঘ. বিজয় গুপ্তর
২৮। কে আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মীর মশাররফ হোসেন
অধ্যায়-৪
১। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে?
ক. বাহাদুর শাহ জাফর খ. সম্রাট আকবর
গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সম্রাট বাবর
২। বাহাদুর শাহ পার্ক কার নামানুসারে করা হয়?
ক. সম্রাট আকবর খ. বাহাদুর শাহ দুলাল
গ. বাহাদুর শাহ জাফর ঘ. সম্রাট জাহাঙ্গীর
৩। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী?
ক. বুড়িগঙ্গা মঞ্জিল খ. নবাব মঞ্জিল
গ. বাহাদুর মঞ্জিল ঘ. আহসান মঞ্জিল
৪। কার্জন হল তৈরি হয় কোন আমলে?
ক. মোগল আমলে খ. পাল আমলে
গ. সেন আমলে ঘ. ইংরেজ আমলে
৫। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁ
গ. ময়মনসিংহ ঘ. নদীয়া
৬। ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন?
ক. উনিশ শতকে খ. আঠারো শতকে
গ. সতেরো শতকে ঘ. পনেরো শতকে
৭। আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে?
ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে
গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৩ সালে
৮। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় ২০০ বছর খ. প্রায় ৩০০ বছর
গ. প্রায় ৪০০ বছর ঘ. প্রায় ৫০০ বছর
৯। সিপাহি বিদ্রোহ বলতে কী বোঝায়?
ক. ইংরেজদের সঙ্গে এদেশীয় সেনাদের বিদ্রোহ
খ. ইংরেজদের সঙ্গে চীনের সেনাদের বিদ্রোহ
গ. ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিদ্রোহ
ঘ. ইংরেজদের সঙ্গে তুর্কিদের বিদ্রোহ
১০। পানাম নগরের অধিবাসীরা এর চারদিকে পরিখা খনন করেছিলেন কেন?
ক. এলাকার নিরাপত্তার জন্য
খ. শত্রুর মোকাবিলা করার জন্য
গ. মাছ চাষের জন্য
ঘ. পানি সরবরাহের জন্য
১১। ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন খ. ভাস্কর্য গ. শিল্পকর্ম ঘ. প্রাচীন
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৩: ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. গ
অধ্যায়-৪: ১. ক ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. ক ১১. ঘ