বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৯ম অধ্যায় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৬। অটিস্টিক শিশুরা কোনো কিছুর প্রয়োজন হলে সেই জিনিসের কাছে টেনে নিয়ে যায় কেন?
ক. অন্যকে কষ্ট দেওয়ার জন্য খ. দুষ্টুমি করার জন্য গ. মুখে বলতে পারে না বলে
ঘ. নিজে নিতে ভয় পায় বলে
উত্তর: গ. মুখে বলতে পারে না বলে
৭। রনি অটিস্টিক শিশু। সে সব ধরনের কাজ কীভাবে করতে চাইবে?
ক. বিভিন্ন নিয়মে খ. একই নিয়মে
গ. এলোমেলোভাবে ঘ. রুটিন বদল করে
উত্তর: খ. একই নিয়মে
৮। অটিস্টিক শিশু লামিয়া সব ধরনের কাপড় পরতে চায় না কেন?
ক. গরমের জন্য খ. শীতের জন্য
গ. অপছন্দের জন্য
ঘ. সংবেদনশীল ত্বকের জন্য
উত্তর: গ. সংবেদনশীল ত্বকের জন্য
৯। অটিস্টিক কেন হয়?
ক. পেশির দুর্বলতার জন্য খ. স্নায়ুর অতিরিক্ত কাজের জন্য গ. অটিজমের বিকাশের সমস্যার জন্য ঘ. হরমোনের তারতম্যের জন্য
উত্তর: গ. অটিজমের বিকাশের সমস্যার জন্য
১০। অটিজমের বিকাশের সমস্যাযুক্ত শিশুদের কী বলে?
ক. অটিস্টিক শিশু খ. বুদ্ধিপ্রতিবন্ধী শিশু
গ. মানসিক রোগী ঘ. প্রখর বুদ্ধিসম্পন্ন শিশু
উত্তর: ক. অটিস্টিক শিশু
১১। বিশেষজ্ঞ কীভাবে অটিস্টিক শিশুদের শনাক্ত করে থাকেন?
ক. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
খ. অন্যের মতামতের ভিত্তিতে
গ. শিক্ষকের কথা শুনে ঘ. সুপ্ত প্রতিভার ভিত্তিতে
উত্তর: ক. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
১২। একরাম মুন্নাকে অটিস্টিক শিশু হিসেবে কীভাবে শনাক্ত করেন?
ক. মা-বাবার মতামতের ভিত্তিতে
খ. শিক্ষকের প্রতিভার ভিত্তিতে
গ. সুপ্ত প্রতিভার ভিত্তিতে
ঘ. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
উত্তর: ঘ. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
১৩। অটিস্টিক কোনো বন্ধুকে তুমি কীভাবে সাহায্য করবে?
ক. ভালো আচরণ করে খ. অধিক বিরক্ত করে
গ. খারাপ আচরণ করে
ঘ. পরীক্ষায় উত্তর বলে দিয়ে
উত্তর ক. ভালো আচরণ করে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা