বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো।
প্রশ্ন: সিপাহিদের মধ্যে কীভাবে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল?
উত্তর: কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কার হাতে ক্ষমতা চলে যায়?
উত্তর: ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানি ভিক্টোরিয়ার হাতে চলে যায়।
প্রশ্ন: ঢাকায় কোথায় ও কত সালে বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তর: ঢাকার বাহাদুর শাহ পার্কে ১৮৫৭ সালে বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল।
প্রশ্ন: ভিক্টোরিয়া পার্ক নামটি কত শতকে রাখা হয়েছিল?
উত্তর: আগের আন্টাঘর ময়দান নামটি পরিবর্তন করে ১৯ শতকে ভিক্টোরিয়া পার্ক রাখা হয়।
প্রশ্ন: কার নাম অনুসারে ভিক্টোরিয়া পার্ক রাখা হয়?
উত্তর: ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার নাম অনুসারে পার্কের নাম ভিক্টোরিয়া পার্ক রাখা হয়।
প্রশ্ন: কত শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে?
উত্তর: ২০ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে।
প্রশ্ন: দেশপ্রেমের চেতনা কীভাবে বিস্তার লাভ করে?
উত্তর: শিক্ষার প্রসার ও নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার
লাভ করে।
প্রশ্ন: কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল গঠিত হয়?
উত্তর: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল
গঠিত হয়।
প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর: ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করে বঙ্গভঙ্গ হয়।
প্রশ্ন: কত সালে দুই বাংলাকে একত্র করে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর: ১৯১১ সালে দুই বাংলাকে একত্র করে বঙ্গভঙ্গ রদ করা হয়।
প্রশ্ন: ১৯০৬ সালে ভারতীয় কোন রাজনৈতিক দল গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন
করা হয়।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা