বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-২  প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক শুভেচ্ছা নিয়ো, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। বহুনির্বাচনী প্রশ্ন১. ১৯০৫ সালে কী হয়?ক. বঙ্গভঙ্গ খ. সিপাহি বিপ্লবগ. ছিয়াত্তরের মন্বন্তর ঘ. নীল বিদ্রোহউত্তর: ক. বঙ্গভঙ্গ২. কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?ক. আবদুল লতিফ খ. তিতুমীরগ. শায়েস্তা খান ঘ. মীর কাশিমউত্তর: খ. তিতুমীর৩. বাংলায় কোন সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়?ক. ১২৭৬ সালে খ. ১৩৭৬ সালেগ. ১১৭৬ সালে ঘ. ১০৭৬ সালেউত্তর: গ. ১১৭৬ সালে৪. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?ক. তালবাড়িয়ায় খ. লালবাগেগ. শহিদবাগে ঘ. নারকেল বাড়িয়ায়উত্তর: ঘ. নারকেলবাড়িয়ায়৫. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়?ক. ১৮৮৫ সালে খ. ১৮৯৩ সালেগ. ১৯৩৭ সালে ঘ. ১৯৪২উত্তর: ক. ১৮৮৫ সালে৬. বাংলায় বাণিজ্য করার উদ্দেশ্য নিচের কোন ইউরোপীয় শক্তির আগমন ঘটেনি?ক. পুর্তগিজ খ. ডাচ গ. স্প্যানিশ ঘ. ফরাসিউত্তর: (গ) স্প্যানিশ৭. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ দায়ী?ক. পানিপথের যুদ্ধ খ. পলাশীর যুদ্ধগ. তরাইন যুদ্ধ ঘ. বক্সারের যুদ্ধউত্তর: খ. পলাশীর যুদ্ধ৮. কে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকেন? ক. মীর জাফর আলী খ. রায় দুর্লভগ. জগৎ শেঠ ঘ. মীর মদন উত্তর: ঘ. মীরমদন৯. বক্সারের যুদ্ধে কে ইংরেজদের কাছে পরাজিত হন?ক. মীর কাশিম খ. মীর জাফর আলী খানগ. জগৎ শেঠ ঘ. রায় দুর্লভ উত্তর: ক. মীর কাশিম১০. ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত—ক. ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কালখ. ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কালগ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কালঘ. ১৮৮৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কালউত্তর: গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কাল১১. ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?ক. ‘ভাগ করো শোষণ করো’ নীতিখ. ‘ভাগ করো বিভাজন করো’ নীতিগ. ‘ভাগ করো অর্থ পাচার করো’ নীতিঘ. ‘ভাগ করো শাসন করো’ নীতিউত্তর: ঘ. ‘ভাগ করো শাসন করো’ নীতি।