বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৯ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখ নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১৪। অটিস্টিক শিশুরা স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে—

ক. উপযুক্ত শিক্ষা পেলে খ. ঘরে থাকলে

গ. অন্যদের সঙ্গে না মিশলে ঘ. খেলাধুলা করলে

উত্তর: ক. উপযুক্ত শিক্ষা পেলে

১৫। সৌরভ অটিস্টিক শিশু হলেও বহুমুখী প্রতিভার অধিকারী। এ ক্ষেত্রে তুমি সৌরভকে কোন বিষয় বিশেষ পারদর্শী বলে মনে করো?

ক. খেলাধুলা খ. বিতর্ক গ. অভিনয় ঘ. অঙ্ক

উত্তর: ঘ. অঙ্ক

১৬। অটিস্টিক শিশু সিমুর অটিজম সমস্যাটি কীভাবে সমাধান করা সম্ভব?

ক. থেরাপির মাধ্যমে খ. চিকিত্সার মাধ্যমে গ. ইনজেকশনের মাধ্যমে

ঘ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষার মাধ্যমে   

উত্তর: ঘ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষার মাধ্যমে

১৭। মনে করো তোমাদের শ্রেণিতে একটি অটিস্টিক শিশু রয়েছে। তুমি তার সঙ্গে কীরূপ ব্যবহার করবে?

ক. তার সঙ্গে সব সময় মজা করব খ. তাকে উপহাস করব

গ. তার প্রতি সব সময় সদয় থাকব ঘ. অন্যদের মতোই আচরণ করব

উত্তর: গ. তার প্রতি সব সময় সদয় থাকব।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা