বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকঅধ্যায়-৩  প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। ১. ইতিহাস ও ঐতিহ্যে বাংলাদেশ কতটা সমৃদ্ধ?উত্তর: বাংলাদেশে ইতিহাস ও ঐতিহ্যে খুবই সমৃদ্ধ একটি দেশ।২. বাংলাদেশে কারা বসবাস করে আসছে?উত্তর: বাংলাদেশ দীর্ঘদিন থেকে এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে। ৩. মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?উত্তর: মহাস্থানগড় মৌর্য আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ৪. মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে করোতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।৫. মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে?উত্তর: মহাস্থানগড়ে ‘ব্রাহ্মী শিলালিপি’ পাওয়া গেছে। ৬. ওয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তর: ওয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। ৭. ওয়ারী-বটেশ্বর সভ্যতার যাত্রা কবে শুরু হয়েছিল?উত্তর: ওয়ারী-বটেশ্বর সভ্যতা চার খ্রিষ্টপূর্ব অব্দে মৌর্য যুগে যাত্রা শুরু হয়েছিল। ৮. পাহাড়পুর কোথায় অবস্থিত? উত্তর: পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত। ৯. পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি কোনটি? উত্তর: পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি হলো সোমপুর বিহার। ১০. সোমপুর মহাবিহার কার শাসনামলে নির্মিত হয়?উত্তর: সোমপুর মহাবিহার রাজা ধর্মপালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮১১ খ্রিস্টাব্দ) এটি নির্মিত হয়। ১১. ময়নামতি কোথায় অবস্থিত? উত্তর: ময়নামতি কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ১২. ময়নামতির প্রত্ন নিদর্শন কত বছরের নিদর্শন বহন করে?উত্তর: ময়নামতির প্রত্ন নিদর্শনসমূহ আট থেকে বারো শতক পর্যন্ত প্রায় ৪০০ বছরের দক্ষিণ-পূর্ব বাংলার ঐতিহাসিক নিদর্শন বহন করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল