বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৩ ১. কান্তজির মন্দির কোথায় অবস্থিত?ক. দিনাজপুরে খ. বগুড়ায় গ. কুমিল্লায় ঘ. সাভারে২. সোমপুর বিহার কোথায় অবস্থিত?ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে গ. কুষ্টিয়ায় ঘ. ঢাকায়৩. কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?ক. মোগল যুগে খ. সেন যুগে গ. পাল যুগে ঘ. আদিম যুগে৪. কোন আমলে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়? ক. সুলতানি আমলে খ. পাল আমলে গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে৫. চর্যাপদ প্রথম কে আবিষ্কার করেন?ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্৬. বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?ক. কারুশিল্প খ. তাঁতশিল্প গ. শঙ্খশিল্প ঘ. কাসার শিল্প৭. প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল? ক. দুকূল খ. চৌতা গ. পত্রোর্ণ ঘ. কার্পাস৮. পত্রোর্ণ নামে এন্ডি বা মুগা-জাতীয় সিল্ক তৈরি হতো— i. মগধ ii. পুণ্ড iii. সমতটনিচের কোনটি সঠিক?ক. iii খ. i ও ii গ. ii ঘ. i ও iii৯। বাংলার বিখ্যাত কোন কাপড়কে নিয়ে বহু কাহিনি বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?ক. ক্ষৌম খ. দুকূল গ. মসলিন ঘ. উতানি১০। কোন আমলে বাংলার স্থাপত্যশিল্পে ইরানি-তুরানি প্রভাব পড়তে শুরু করে?ক. মোঘল আমলে খ. পাল আমলে গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে১১। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?ক. লোকসাহিত্য খ. চর্যাপদ গ. পুঁথি সাহিত্য ঘ. পদ্মাবতী১২। আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণ কীর্তন গ. গীতাঞ্জলি ঘ. পুঁথি সাহিত্য১৩। কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল? ক. বৌদ্ধ সমাজে খ. মুসলমান সমাজে গ. হিন্দু সমাজে ঘ. ইহুদি সমাজে১৪। লোকসম্রাট বলা হয় কাকে?ক. আব্দুল আলিম খ. ফকির লালন শাহ গ. শাহ আব্দুল করিম ঘ. আব্বাস উদ্দিন আহমদ১৫। বাঙালি মুসলিম সমাজে কে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন?ক. লালন শাহ খ. আব্বাস উদ্দিন গ. বুলবুল চৌধুরী ঘ. আল মাহমুদ১৬। কে চর্যাপদের কাল নির্ণয় করেন?ক. দীনেশ চন্দ্র সেন খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ গ. এনামুল হক ঘ. হরপ্রসাদ শাস্ত্রী১৭। ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে কত হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা (চর্যাপদ) লিখেছেন?ক. প্রায় এক হাজার খ. প্রায় দুই হাজার গ. প্রায় দেড় হাজার ঘ. প্রায় তিন হাজার১৮। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? ক. নেপালের গ্রন্থাগার থেকে খ. নেপালের জেলখানা থেকেগ. চীনের রাজদরবার থেকে ঘ. নেপালের রাজদরবার থেকে১৯। শ্রীচৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?ক. সুলতানি আমলে খ. মোঘল আমলে গ. পাল আমলে ঘ. সেন আমলে২০। বাংলায় কীর্তন গান রচিত হতো যে কাহিনি অবলম্বনে, তা হলো—i. শ্রীকৃষ্ণের কাহিনি ii. রাধার কাহিনি iii. ইউসুফ-জোলেখার কাহিনিনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii গ. iii ঘ. i ও iii.বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তরঅধ্যায়-৩: ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল