বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ‘বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন’-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। আজ দেওয়া হলো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। ক. মহাস্থানগড় খ্রিষ্টপূর্ব চার শতক থেকে পরবর্তী—শত বছরের বেশি সময়কালের বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে। উত্তর: মহাস্থানগড় খ্রিষ্টপূর্ব চার শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে।খ. খোদাই পাথর টুকরাটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা ও — মিটার চওড়া। উত্তর: খোদাই পাথর টুকরাটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা ও ০.৯১ মিটার চওড়া। গ. মহাস্থানগড়ের — কোণে মোগল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে।উত্তর: মহাস্থানগড়ের দক্ষিণ-পূর্ব কোণে মোগল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে।ঘ. সমুদ্র বাণিজ্যের সঙ্গে — যুক্ত ছিল।উত্তর: সমুদ্র বাণিজ্যের সঙ্গে ওয়ারী বটেশ্বর যুক্ত ছিল।ঙ. পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি — নামে পরিচিতি।উত্তর: পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি সোমপুর মহাবিহার নামে পরিচিতি।চ. কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে — অবস্থিত।উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ময়নামতি অবস্থিত।ছ. বৌদ্ধধর্মের নিদর্শন ছাড়াও — জৈন ও হিন্দু দেবদেবীর অনেক মূর্তি পাওয়া গেছে। উত্তর: বৌদ্ধধর্মের নিদর্শন ছাড়াও ময়নামতিতে জৈন ও হিন্দু দেবদেবীর অনেক মূর্তি পাওয়া গেছে।জ. — পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির লিপিফলক পাওয়া গেছে।উত্তর: ময়নামতিতে পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির লিপিফলক পাওয়া গেছে।ঞ. পাঁচ পীরের মাজার আছে —।উত্তর: পাঁচ পীরের মাজার আছে সোনারগাঁয়ে।ট. শিল্পাচার্য জয়নুল আবেদিন — সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।ঠ. — শাসকগণ লালবাগ দুর্গে সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন। উত্তর: মোগল শাসকগণ লালবাগ দুর্গে সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন।ড. ঢাকার নবাব — ১৮৩০ সালে আহসান মঞ্জিল ক্রয় করেন।উত্তর: ঢাকার নবাব খাজা আলিম উল্লাহ ১৮৩০ সালে আহসান মঞ্জিল ক্রয় করেন।ঢ. জমিদার ব্যবস্থা বিলুপ্তি ঘটলে — জৌলুস কমে আসে।উত্তর: জমিদার ব্যবস্থা বিলুপ্তি ঘটলে আহসান মঞ্জিলের জৌলুস কমে আসে।