বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৯ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৮। তুমি সব পেশার মানুষকে সম্মান করবে কেন?
ক. নিয়মকানুন মেনে চলে বলে খ. কর প্রদান করে বলে
গ. আমরা তাদের ওপর নির্ভরশীল বলে
ঘ. দেশের জন্য অর্থ উপার্জন করে বলে
উত্তর : গ. আমরা তাদের ওপর নির্ভরশীল বলে
১৯। অটিস্টিক শিশুরা কেমন হয়?
ক. চুপচাপ খ. হাসিখুশি গ. দুষ্টু ঘ. বোকা
উত্তর: ক. চুপচাপ
২০। অটিস্টিক শিশুদের আদর করলে কী করে?
ক. খুশি হয় খ. রাগ করে গ. কান্না করে ঘ. ভয় পায়
উত্তর: খ. রাগ করে
২১। কোন ধরনের শিশুরা একই কথা বারবার বলে?
ক. দৃষ্টিপ্রতিবন্ধী খ. স্বাভাবিক গ. প্রতিবন্ধী ঘ. অটিস্টিক
উত্তর: ঘ. অটিস্টিক
২২। অটিজম বলতে কী বোঝায়?
ক. একধরনের রোগ খ. একটি অঙ্গ
গ. বিকাশগত সমস্যা ঘ. একটি ভাষা
উত্তর গ. বিকাশগত সমস্যা।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা