প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর অধ্যায়-৪ থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।# মঈন উদ্দিন খান স্থাপত্য বিভাগে চাকরি করেন। চাকরির ফাঁকে ফাঁকে ছুটির দিনগুলোয় তিনি ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যকর্ম পর্যবেক্ষণ করেন। তিনি ঢাকা শহরের অনেক স্থাপত্যকর্মই দেখেছেন। কিন্তু ইংরেজ আমলে তৈরি কার্জন হল ভবনটি সব থেকে ব্যতিক্রম ও চিত্তাকর্ষক বলে তাঁর কাছে মনে হয়েছে। শুধু কার্জন হল নয়, ঢাকা শহরের ঔপনিবেশিক যুগের এ রকম আরও স্থাপত্যকর্ম পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর নতুন অভিজ্ঞতার সঞ্চার হয়েছে।ক. পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি?খ. প্রত্নসম্পদ বলতে কী বোঝায়?গ. মঈন উদ্দিন খান পর্যবেক্ষণকালে ঢাকা শহরের কোন স্থাপত্যকর্ম দেখে অবিভূত হন? তার শৈল্পিক সৌন্দর্য ব্যাখ্যা করো।ঘ. ‘ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন’—উক্তিটির বিশ্লেষণ করো।উত্তর: ক. পুরোনো হাইকোর্ট ভবনটি ইংরেজ আমলে তৈরি।উত্তর: খ. ‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরোনো বা প্রাচীন। আর সম্পদ শব্দের অর্থ প্রতিপত্তি বা ঐশ্বর্য। সুতরাং, প্রত্নসম্পদ বলতে পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরোনো মূল্যবান আসবাব ইত্যাদিকে বোঝায়। এসব নিদর্শনের মাধ্যমে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়।উত্তর: গ. মঈন উদ্দিন খান পর্যবেক্ষণকালে ঢাকা শহরের কার্জন হলের স্থাপত্যকর্ম দেখে অবিভূত হন। কারণ, এর নির্মাণশৈলীতে বৈচিত্র্য লক্ষণীয়। অফিস ভবন হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। সিংহভাগ ইউরোপীয় স্থাপত্যরীতি ও আংশিক মোগল স্থাপত্যরীতি এর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে। ভবনটি ইংরেজ আমলে তৈরি। লর্ড কার্জন ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন এটি ঢাকা কলেজের গ্রান্ড অ্যাসেমব্লি হলে পরিণত হয়। মূল স্থাপত্যের সঙ্গে আরও ১৮টি কক্ষ নির্মাণ করা হয়। কার্জন হলের নির্মাণকাজ ১৯০৪ সালে শুরু হলেও শেষ হয় ১৯০৮ সালে। এর নির্মাণশৈলীতে নান্দনিক সৌন্দর্য দৃশ্যমান। লাল রঙের ইট ঔপনিবেশিক আমলের এ ভবনের সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি করেছে। কার্জন হলের উত্তর পাশে এলাকাজুড়ে রয়েছে মনোরম ফুলের বাগান। রয়েছে খেলার মাঠ। ভবনটির ছাদের নিচে লোহা ও কাঠের বিম ব্যবহার করা হয়েছে। তিনতলাবিশিষ্ট এ ভবন বাইরে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়। তাই মঈন উদ্দিন খান পর্যবেক্ষণকালে ঢাকা শহরের নয়নাভিরাম ও শৈল্পিক সৌন্দর্যমণ্ডিত ঔপনিবেশিক আমলের কার্জন হলের স্থাপত্যকর্ম দেখে অবিভূত হন।উত্তর: ঘ. লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুর কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ, কায়েতটুলি মসজিদ ও সূত্রাপুরের সিতারা বেগম মসজিদের র্নিমাণকলা ও নানা কারুকাজ ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন। এ ছাড়া আরও রয়েছে লক্ষ্মীবাজারের চনি টিকার মসজিদ, ইমাম বাড়া হোসেনি দালান। ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন। ১৭৮১ সালে আরমানিটোলায় নির্মিত হয় আর্মেনিয়াম চার্চ। উনিশ শতকের তৈরি ঢাকার সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ও হলিক্রস চার্চ ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন হিসেবে অগণিত মানুষের কৌতূহল জাগিয়েছে। দৃষ্টিনন্দন এ স্থাপত্যকর্মগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল, রূপলাল হাউস ও রোজ গার্ডেন স্থাপত্যকর্মের চমত্কার নির্দশন। ঢাকা শহরের মনোমুগ্ধকর ঔপনিবেশিক আমলের স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন অফিস-বাড়ি হিসেবে তৈরি সব থেকে দৃষ্টিন্দন ভবন কার্জন হল। ইংরেজ আমলে তৈরি পুরনো হাইকোর্ট ভবনটি ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের ইমারতশিল্পের চমত্কার নিদর্শনের আরেক নাম। সুতরাং, ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো কেবল স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন নয়, বরং ঢাকাবাসীর জন্য আজও প্রাচীন ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত।