বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।  সঠিক উত্তরটি লেখ: প্রশ্ন: কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে? ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০উত্তর: ঘ. ২০৫০প্রশ্ন: শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়? ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প উত্তর: খ. খরা প্রশ্ন: প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়? ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০উত্তর: ঘ. ১০০০০প্রশ্ন: কিসের অভাবে খরা হয়? ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল উত্তর: খ. পানি প্রশ্ন: জলবায়ু হলো— ক. ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় খ. ১ থেকে ৭ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় গ. ২০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় ঘ. ৫ থেকে ১২ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়উত্তর: ক. ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়প্রশ্ন: জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে? ক. গাছপালা খ. মানুষ গ. ভূমিকম্প ঘ. পশুপাখি উত্তর: খ. মানুষ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল