অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৯ম অধ্যায় থেকে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
২৩। অটিস্টিক শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত?
ক. শাস্তি দেওয়া খ. ভয় দেখানো গ. কটূক্তি করা ঘ. সহযোগিতা করা
উত্তর: ঘ. সহযোগিতা করা
২৪। অটিস্টিক শিশুরা কীভাবে থাকতে চায়?
ক. একাকী খ. হাসিখুশি গ. দলগতভাবে ঘ. আনন্দিতভাবে
উত্তর: ক. একাকী
২৫। কোন ধরনের শিশুদের ডাকলে সাড়া দেয় না?
ক. অটিস্টিক খ. দৃষ্টিপ্রতিবন্ধী গ. শারীরিক প্রতিবন্ধী ঘ. মেধাবী
উত্তর: ক. অটিস্টিক
২৬। অনেক সময় নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় কথা বলে কারা?
ক. স্বাভাবিক শিশুরা খ. হতাশাগ্রস্থ শিশুরা
গ. অন্ধ শিশুরা ঘ. অটিস্টিক শিশুরা। উত্তর: ঘ. অটিস্টিক শিশুরা
২৭। কোন কাজে অটিস্টিক শিশুরা বিশেষ পারদর্শী হয়?
ক. খেলাধুলা খ. ছবি আঁকা গ. বিতর্ক করা ঘ. অভিনয়
উত্তর: খ. ছবি আঁকা
২৮। কোন বিষয়ে অটিস্টিক শিশুদের বিশেষ প্রশিক্ষণ দিলে ভালো করতে পারে?
ক. গান খ. অভিনয় গ. আবৃত্তি ঘ. উপস্থাপনা। উত্তর: ক. গান।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল