বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি খাতায় লেখো।১। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?ক. নিয়ম মানা খ. সম্পদ ক্রয় গ. সহযোগিতা ঘ. অন্যের ক্ষতি করাসঠিক উত্তর: ঘ. অন্যের ক্ষতি করা২। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২২ বছর ঘ. ২৪ বছরসঠিক উত্তর: ক. ১৮ বছর৩। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?ক. সৎ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তিসঠিক উত্তর: ক. সৎ ও যোগ্য ব্যক্তি৪। রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?ক. জেব্রাক্রসিং ব্যবহার খ. ওভারব্রিজ ব্যবহার গ. ফুটপাত ব্যবহার ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটাসঠিক উত্তর: ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা৫। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?ক. শিক্ষিত খ. নিরক্ষর গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতাসঠিক উত্তর: ক. শিক্ষিত৬। কোনটি নাগরিকের প্রধান কর্তব্য?ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা খ. নিজ নিজ ধর্ম পালন করা গ. প্রচলিত আইন মেনে চলা ঘ. সরকারি কাজে সহযোগিতা করাসঠিক উত্তর: ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল