বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি খাতায় লেখো।১৭। সমাজের প্রতি দায়িত্বে অবহেলা নিচের কোনটি থেকে বোঝা যায়?ক. নিয়ম অমান্য করা খ. সম্পদ নষ্ট করা গ. অসহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করাসঠিক উত্তর: ক. নিয়ম অমান্য করা১৮। দেশের উন্নয়নের জন্য নাগরিককে কী হতে হবে?ক. ব্যবসায়ী খ. খেলোয়াড় গ. শিক্ষিত ঘ. অভিনেতাসঠিক উত্তর: গ. শিক্ষিত১৯। রাস্তাঘাটে চলার সময় আমাদের কী করা উচিত?ক. রাস্তার মাঝপথ দিয়ে হাঁটা খ. সংকেত অনুসরণ করা গ. জেব্রাক্রসিং ব্যবহার না করা ঘ. ফুটপাত ব্যবহার করাসঠিক উত্তর: ঘ. ফুটপাত ব্যবহার করা২০। ফুটপাত দিয়ে না হাঁটলে কী হতে পারে?ক. গাড়ি চলাচলে ব্যাঘাত খ. সময় নষ্ট গ. দুর্ঘটনা ঘ. ওপরের সবগুলোইসঠিক উত্তর: গ. দুর্ঘটনা২১। বাড়িতে কোনটি রাখা প্রয়োজন?ক. গরু, ছাগল খ. প্রাথমিক চিকিৎসার বাক্স গ. খেলনা ঘ. বাদ্যযন্ত্রসঠিক উত্তর: খ. প্রাথমিক চিকিৎসার বাক্স।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল