বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ৯ম অধ্যায়ের ‘শূন্যস্থান পূরণ’ নিয়ে আলোচনা করছি।১। আমাদের চারপাশে নানা রকম — আছে।উত্তর: মানুষ। ২। আমাদের যেমন অনেক মিল আছে, তেমনি অনেক — আছে। উত্তর: অমিলও। ৩। প্রত্যেকের — আছে, — ভিন্নতা আছে। উত্তর: প্রতিভায়, আচরণেও। ৪। অটিস্টিক শিশুরা একই কাজ — করতে থাকে। উত্তর: একটানা ৫। — কোনো রোগ নয় যে চিকিৎসা করলেই সেরে যাবে। উত্তর: অটিজম। ৬। সঠিক শিক্ষার মাধ্যমেই অটিস্টিক শিশুদের — জীবনে অভ্যস্ত করা সম্ভব। উত্তর: স্বাভাবিক। ৭। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ —। উত্তর: সুস্থ৮। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার — অধিকারী হয়। উত্তর: প্রতিভার। ৯। খেয়াল রাখতে হবে, অটিস্টিক শিশুরা যেন — না হয়। উত্তর: বিরক্ত। ১০। আমরা সবাই মিলে অটিস্টিক শিশুদের — করব। উত্তর: সাহায্য। ১১। — নামের একটি বিকাশগত সমস্যার ফলে শিশুদের এই অন্য রকম আচরণ হয়ে থাকে। উত্তর: অটিজম।