বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এর ৩য় অধ্যায়-বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রশ্ন: নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও—ক. বাঙালির প্রথম সাহিত্য নিদর্শন কোনটি?খ. শিল্পকলা বলতে কী বোঝ?গ. উদ্দীপকে (?) চিহ্নিত স্থানের শিল্পটির বিকাশের বিবরণ দাও।ঘ. ‘বাংলা চিরকালই সংগীতের দেশ’—এই উক্তির আলোকে বাঙালির সংগীত শিল্পের ব্যাপ্তি বিশ্লেষণ করো।উত্তর: ক. বাঙালির প্রথম সাহিত্য নিদর্শন ‘চর্যাপদ’ নামে পরিচিত।উত্তর: খ. মানুষ জীবনযাপন করতে গিয়ে বিভিন্ন জিনিস ব্যবহার করে, আচার-অনুষ্ঠান পালন করে ও যা কিছু সৃষ্টি করে সব নিয়েই তার সংস্কৃতি। আর সংস্কৃতির মাঝে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকেই শিল্পকলা বলা হয়। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলঙ্কার, উৎসব, গীতবাদ্য, ভাষা-সাহিত্য সবই সংস্কৃতির অংশ। সংস্কৃতির এসব উপাদানকে নিয়ে শিল্পকলা গড়ে ওঠে। যা দৃশ্যশিল্প, সংগীত শিল্প ও সাহিত্য শিল্প এই তিন ভাগে বিভক্ত।উত্তর: গ. উদ্দীপকের (?) চিহ্নিত স্থানের শিল্পটি হলো শিল্পকলার অন্যতম একটি শাখা সাহিত্য শিল্প।পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে ‘চর্যাপদ’ নামের সাহিত্যকর্মের সন্ধান পান। পরবর্তী সময়ে ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ গবেষণা করে বলেন, বৌদ্ধ সাধকেরা প্রায় চার হাজার বছর আগে এগুলো লিখেছেন যা আদি বাংলা সাহিত্যের নমুনা। চর্যাগীতির বিখ্যাত রচয়িতা ছিলেন লুইপা ও কাহ্নপা। এই সাহিত্যের শাব্দিক অর্থ ছাড়া ভাবার্থও বুঝতে হয়। সুলতানি আমলে শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার আসে। তখনকার সমাজব্যবস্থায় হিন্দু-মুসলিম জনগোষ্ঠীর সদ্ভাবের পরিচয় ‘পদাবলি’ রচনায় পাওয়া যায়। ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গলে’ সে কালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর পাওয়া যায়। আলাওল রচিত ‘পদ্মাবতী’ বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত।ইংরেজ আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ আর বিদ্রোহী কবি নজরুল পূর্ণতা দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।উত্তর: ঘ. বাংলাদেশের দুই আদি সংগীত চর্যাপদ, বৈষ্ণব পদাবলি, কীর্তন গান, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, পালাগান, বারমাস্যা, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান সারা বাংলায় ছড়িয়ে আছে।শহরাঞ্চলে একসময় পাঁচালি, খেউড়, খেমটা, উচ্চাঙ্গ সংগীতের সাধকদের পরিচয়ের ফলে প্রভৃতি গানের আসর বসত। নিধুবাবু, কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের হাতে বাংলা গান পেয়েছে স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য। আধুনিক বাংলা গানকে অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনী কান্ত সেন করেছেন আরও সমৃদ্ধতর।আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এ গানের সুর রবীন্দ্রনাথ নিয়েছেন বাউল গানের সুর থেকে। এখানকার মাঠে-প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছে। আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে। তাই তো, ‘বাংলা চিরকালই সংগীতের দেশ’ এ উক্তিটি বাঙালির সংগীত শিল্পের ব্যাপ্তিকে যথার্থভাবে প্রকাশ করছে।