বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১. পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন?

ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

গ. ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক

২. পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি কী ছিল?

ক. ভারত ও পাকিস্তানের সীমানা আলাদা

খ. হিন্দু ও মুসলিম দুই জাতি

গ. হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির অভাব রয়েছে

ঘ. ভারত ও পাকিস্তানের সংস্কৃতি ভিন্ন ধরনের

৩. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কত সালে?

ক. ১৯৪৫ খ. ১৯৪৬

গ. ১৯৪৭ ঘ. ১৯৫৬

৪. পাকিস্তানের ঐক্যসূত্র করতে গিয়ে কোন ভাষাকে প্রাধান্য দেওয়া হয়?

ক. বাংলা খ. উর্দু

গ. ফার্সি ঘ. হিন্দু

৫. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’—কে বলেছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম

খ. ধীরেন্দ্রনাথ দত্ত

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৬. ‘পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু’—ঘোষণাটি কে দেন?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. লিয়াকত আলী খান

গ. আইয়ুব খান

ঘ. এ কে ফজলুল হক

৭. ১৯৪৮ সালের কোন মাসে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষার ঘোষণা দেন?

ক. ফেব্রুয়ারি মাস

খ. ডিসেম্বর মাস

গ. মার্চ মাস

ঘ. জানুয়ারি মাস

৮. ১৯৭১ সালের কত তারিখ পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে?

ক. ২৫ মার্চ রাতে খ. ২৬ মার্চ

গ. ২৭ মার্চ ঘ. ২৮ মার্চ দিনে

৯. পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যার মধ্যে বাঙালির জনসংখ্যা কত ছিল?

ক. ৩ লাখ

খ. ৪ কোটি ৪০ লাখ

গ. ৪ কোটি ৫০ লাখ

ঘ. ৫ কোটি

১০. ভাষা আন্দোলনের কারণ কী ছিল?

ক. উর্দুকে রাষ্ট্রভাষা করা

খ. বাংলাকে রাষ্ট্রভাষা করা

গ. মুক্তিযুদ্ধ করা

ঘ. স্বাধীনতা লাভ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ শামীম, শিক্ষক
বিএসএনএম স্কুল, ঢাকা