অধ্যায় ২
১. নবান্ন উৎসব হয় কোন ঋতুতে?
ক. বর্ষা খ. শরৎ
গ. হেমন্ত ঘ. শীত
২. কোন দেশের অধিকাংশ মানুষ বাঙালি?
ক. নেপাল খ. ভারত
গ. ভূটান ঘ. বাংলাদেশ
৩. বৌদ্ধ ধর্মের লোকেরা কার অনুসারী?
ক. যিশুখ্রিষ্টের খ. শ্রীকৃষ্ণের
গ. গৌতম বুদ্ধের ঘ. নানকদের
৪. গায়েহলুদ অনুষ্ঠানটি আমাদের কোন সংস্কৃতির অন্তর্গত?
ক. শহুরে সংস্কৃতির খ. গ্রামীণ সংস্কৃতির
গ. লোকসংস্কৃতি ঘ. ধর্মীয় সংস্কৃতি
৫. বাংলার ও আরবের মুসলমানদের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে?
ক. ভাষাগত খ. নীতিগত
গ. প্রকৃতিগত ঘ. পরিবেশগত
৬. মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে কোনটি বড় ভূমিকা পালন করে?
ক. প্রকৃতি খ. পরিবেশ
গ. ধর্ম ঘ. ধর্মীয় যাজক
৭. বৈশাখী পূর্ণিমা কাদের ধর্মীয় অনুষ্ঠান?
ক. খ্রিষ্টানদের খ. মুসলমানদের
গ. হিন্দুদের ঘ. বৌদ্ধদের
৮. কারা বাংলা ভাষায় কথা বলে?
ক. বাঙালিরা খ. আরবীয়রা
গ. চীনারা ঘ. ইরানিরা
৯. কোন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব পালন করে?
ক. মুসলিম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
১০. বাংলাদেশে মুসলমানদের পর কোন ধর্মের মানুষের সংখ্যা বেশি?
ক. হিন্দু খ. বৌদ্ধ
গ. খ্রিষ্টান ঘ. শিখ
১১. বুদ্ধপূর্ণিমা কোন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব?
ক. মুসলিম খ. খ্রিষ্টান
গ. হিন্দু ঘ. বৌদ্ধ
১২. খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কোনটি?
ক. বড়দিন খ. কালীপূজা
গ. রথযাত্রা ঘ. শিবপূজা
১৩. একসময় এ দেশের অধিকাংশ মানুষ কিসের পূজারী ছিল?
ক. পীরের খ. দেবতার
গ. প্রকৃতির ঘ. ঈশ্বরের
১৪. কিসের কড়াকড়ির জন্য নিম্নবর্গের মানুষ ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে?
ক. সাম্যের খ. বর্ণপ্রথার
গ. ব্রাহ্মণদের ঘ. দেব-দেবীর
১৫. মাতৃস্থানীয় সমাজ কাদের?
ক. মারমাদের খ. গারোদের
গ. চাকমাদের ঘ. ওরাওদের
১৬. কোন যুগের মানুষের মাধ্যমে মুসলিম সমাজের প্রসার ঘটেছে?
ক. প্রাচীন যুগের খ. নব্য প্রাচীন যুগের
গ. মধ্য যুগের ঘ. আধুনিক যুগের
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. গ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. গ