বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১৩. পরিবারের ভূমিকা রয়েছে—

i. মানবজাতির বিকাশে

ii. সমাজের অগ্রগতি সাধনে

iii. বিশৃঙ্খলা সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৪. গ্রামে যৌথ পরিবারে ভাঙন দেখা দেওয়ার কারণ কোনটি?

ক. সামাজিক পরিবর্তন

খ. রাজনৈতিক পরিবর্তন

গ. আর্থিক পরিবর্তন

ঘ. ধর্মীয় পরিবর্তন

১৫. বাংলাদেশের কোথায় একক পরিবারের সংখ্যা বেশি?

ক গ্রামাঞ্চলে খ. উপকূলীয় অঞ্চলে

গ. পার্বত্য অঞ্চলে ঘ. শহরাঞ্চলে

১৬. কোন সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়?

ক. শহুরে সমাজে

খ. গ্রামীণ সমাজে

গ. নদীতীরবর্তী সমাজে

ঘ. পাহাড়ি সমাজে

১৭. শহুরে পরিবারগুলো ক্ষুদ্রাকার হয় কেন?

ক. সীমিত আয়ের কারণে

খ. ব্যক্তিস্বাতন্ত্রবোধের জন্য

গ. ভোগবাদী মানসিকতার জন্য

ঘ. শিক্ষার প্রসারের ফলে.

১৮. গ্রামের অধিকাংশ লোক কিসের ওপর নির্ভরশীল?

ক. ব্যবসা খ. কুটিরশিল্প

গ. কৃষিকাজ ঘ. চাকরি

১৯. কোনটি ভেদে বাংলাদেশের পরিবারে পার্থক্য দেখা যায়?

ক. গ্রাম ও শহরভেদে

খ. গ্রামীণ কাঠামোভেদে

গ. শহরের কাঠামোভেদে

ঘ. ধর্মীয় অনুশাসনভেদে

২০. শহুরে শিক্ষিত পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

ক. স্বামীর হাতে

খ. স্ত্রীর হাতে

গ. স্বামী-স্ত্রী উভয়ের হাতে

ঘ. সবার হাতে

২১. সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বর্তমানে কোনটির অনেক দায়িত্ব পালন করছে?

ক. পরিবারের

খ. শিক্ষার

গ. ধর্মের

ঘ. অর্থনৈতিক কর্মকাণ্ডের

২২. পারিবারিক বিশৃঙ্খলার ফলে শিশুর আচরণে দেখা দেয়—

i. একাকিত্ববোধ

ii. শৃঙ্খলাবোধ

iii. আত্মকেন্দ্রিক মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


হাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা