বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১৩ তম অধ্যায় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সার্ক ও জাতিসংঘের উদ্দেশ্যের পার্থক্য লেখো।
উত্তর: বিশ্বশান্তি ও উন্নয়নের জন্য বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহযোগিতা অপরিহার্য। এ জন্য গড়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক ও জাতিসংঘ এ রকমই দুটি সংস্থা।
সার্ক ও জাতিসংঘের উদ্দেশ্যের পার্থক্য:
সার্ক জাতিসংঘ
১. সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত চেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
২. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।
৩. সদস্য দেশগুলোর অর্থনৈতিক সামাজিক, সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
৪. সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলা।
৫. এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ১. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।
২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
৩. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা।
৪. জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান গড়ে তোলা।
৫. বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা