বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে “সঠিক উত্তরটি লেখো” প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১। গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?

ক. একজনের মত খ. দলনেতার মত

গ. দুই-তিনজনের মত ঘ. অধিকাংশের মত

উত্তর: ঘ. অধিকাংশের মত

২। গণতন্ত্রের অর্থ কী?

ক. পরিবারের শাসন খ. ব্যক্তির শাসন

গ. রাজনৈতিক দলের শাসন

ঘ. জনগণের শাসন

উত্তর: ঘ. জনগণের শাসন

৩। গণতন্ত্র কোনটি গ্রহণযোগ্য নয়?

ক. জোর করে মত চাপিয়ে দেওয়া

খ. পরমতসহিষ্ণুতা গ. সহনশীলতা

ঘ. শান্তি ও সম্প্রীতি

উত্তর: ক. জোর করে মত চাপিয়ে দেওয়া

৪। আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?

ক. বাড়ি খ. বিদ্যালয়

গ. শ্রেণিকক্ষে ঘ. সকল ক্ষেত্রে

উত্তর: ঘ. সকল ক্ষেত্রে

৫। অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকে কী বলে?

ক. গণতান্ত্রিক মনোভাব

খ. রাজনৈতিক মূল্যবোধ

গ. সামাজিক ঐক্য

ঘ. সামাজিক নীতি

উত্তর: ক. গণতান্ত্রিক মনোভাব

৬। একটি স্কুলে ৫ম শ্রেণিতে রানা, সহিদ, মন্টি অনেকে শ্রেণিনেতা হতে চায়। এ ক্ষেত্রে ৫ম শ্রেণির শ্রেণিশিক্ষক কীভাবে শ্রেণিনেতা নির্বাচন করবেন?

ক. অধিকাংশের মতে খ. দু-একজনের মতে

গ. নিজের পছন্দ অনুযায়ী

ঘ. যেকোনো একজনের মতে

উত্তর: ক. অধিকাংশের মতে

৭। নবারুণ ক্লাবের সম্পাদক হওয়ার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি আছেন। এ ক্ষেত্রে নবারুণ ক্লাব কীভাবে সম্পাদক নির্বাচন করবে?

ক. দুই-তিনজনের মতামতের ভিত্তিতে

খ. বিদায়ী সভাপতির পছন্দ অনুযায়ী

গ. সাধারণ সম্পাদকের পছন্দ অনুযায়ী

ঘ. অধিকাংশের মতামত অনুযায়ী

উত্তর: ঘ. অধিকাংশের মতামত অনুযায়ী।

৮। সাকিব তাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গঠন করতে চায়। এ ক্ষেত্রে সাকিবের গ্রামের লোকদের কোন মনোভাবসম্পন্ন  হতে হবে?

ক. গণতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক

গ. একনায়কতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক

উত্তর: ক. গণতান্ত্রিক।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-২০ এর উত্তর

৩৯. গ ৪০. ক ৪১. গ ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. ক ৪৬. ক ৪৭. খ ৪৮. গ ৪৯. ঘ ৫০. গ ৫১. ঘ ৫২. ক।