অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৯। ময়না তাদের বাড়িতে শান্তিপূর্ণভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চায়। এ ক্ষেত্রে সাইফুলকে কী করতে হবে?
ক. বাড়ির দুই-তিনজনের মত নিতে হবে
খ. বাড়ির অধিকাংশ লোকের মত নিতে হবে
গ. তার বড় ভাইয়ের মত নিতে হবে
ঘ. তার বন্ধুদের মত নিতে হবে
উত্তর: খ. বাড়ির অধিকাংশ লোকের মত নিতে হবে
১০। গণতান্ত্রিক মনোভাব কী ধরনের গুণ?
ক. রাজনৈতিক ও পারিবারিক
খ. পারিবারিক ও সামাজিক
গ. অর্থনৈতিক ও রাজনৈতিক
ঘ. ব্যক্তিগত ও সামাজিক
উত্তর: ঘ. ব্যক্তিগত ও সামাজিক
১১। সমাজের সব সদস্যের কোন গুণটি থাকা উচিত?
ক. গণতান্ত্রিক মনোভাব খ. ব্যক্তিস্বাতন্ত্র্য
গ. সামাজিক নৈতিকতা ঘ. বিচার ক্ষমতা ও বুদ্ধিমত্তা
উত্তর: গ. সামাজিক নৈতিকতা
১২। গণতন্ত্র বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কী?
ক. মূলনীতি খ. সংবিধান
গ. ধর্মীয় মূল্যবোধ ঘ. নীতি ও পরিকল্পনা
উত্তর: ক. মূলনীতি
১৩। কীসের ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হয়?
ক. ব্যক্তিগত পছন্দের খ. ঐকমত্যের
গ. প্রভাব-প্রতিপত্তির ঘ. সামাজিক অবস্থানের
উত্তর: খ. ঐকমত্যের
১৪। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ দীর্ঘদিন কী করেছে?
ক. সংগ্রাম খ. গুপ্তহত্যা গ. পরিশ্রম ঘ. অপেক্ষা
উত্তর: ক. সংগ্রাম
১৫। ‘ক’ অঞ্চলের শাসনকাজে অধিকাংশের মতামত গ্রহণ করা হয়। ‘ক’ অঞ্চলে কোন ধরনের শাসনব্যবস্থা প্রচলিত?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
১৬। গণতন্ত্র কিসে অংশগ্রহণের সুযোগ দেয়?
ক. প্রশাসনে খ. নির্বাচনে
গ. রাজনৈতিক ক্ষমতায় ঘ. ব্যক্তিগত কাজে
উত্তর: খ. নির্বাচনে
১৭। বাড়িতে কীভাবে গণতান্ত্রিক মনোভাবের চর্চা করবে?
ক. বাবার সিদ্ধান্ত মেনে নিয়ে
খ. মায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে
গ. সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে
ঘ. বড় ভাইকে প্রাধান্য দিয়ে
উত্তর গ. সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে
১৮। কীভাবে শ্রেণিতে গণতন্ত্রের চর্চা করবে?
ক. বন্ধুদের সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে
খ. শ্রেণিনেতা নির্বাচনের মাধ্যমে
গ. সমাজবিজ্ঞান পড়ার মাধ্যমে
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে
উত্তর: খ. শ্রেণিনেতা নির্বাচনের মাধ্যমে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা