বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৯। শ্রেণির বিভিন্ন কাজে আমরা কীভাবে গণতন্ত্রের চর্চা করব?
ক. সহযোগীদের সঙ্গে আলোচনা করে
খ. প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে
গ. অভিভাবকের সঙ্গে আলোচনা করে
ঘ. শিক্ষকদের সঙ্গে আলোচনা করে
উত্তর: ক. সহযোগীদের সঙ্গে আলোচনা করে
২০। প্রকৃত গণতন্ত্র দেশের জন্য খুবই কল্যাণকর। আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি—
ক. মানুষের কৃৎসা রটিয়ে
খ. মত প্রকাশের সুযোগ দিয়ে
গ. রাজনীতিতে অংশ নিয়ে
ঘ. সরকারের সমালোচনা করে
উত্তর: খ. মত প্রকাশের সুযোগ দিয়ে
২১। জাতীয় নির্বাচনে আমাদের কেমন প্রার্থী নির্বাচিত করা উচিত?
ক. ধনী খ. গরিব গ. সৎ ঘ. ব্যবসায়ী
উত্তর: গ. সৎ
২২। তোমাদের শ্রেণিতে দলনেতা নির্বাচন করতে চাও। এ ক্ষেত্রে যার মতামতকে বেশি গুরুত্ব দেবে—
ক. ছেলেদের খ. মেয়েদের
গ. শিক্ষকের ঘ. সবার
উত্তর: ঘ. সবার
২৩। তোমার একজন সহপাঠী সবার সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করে। এ ক্ষেত্রে তার সঙ্গে যে রকম ব্যবহার করবে—
ক. সবাই তাকে এড়িয়ে চলব
খ. তার বিরুদ্ধে শিক্ষকের কাছে নালিশ করব
গ. সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করব
ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয়, এটি তাকে বুঝিয়ে সংশোধন করব;
উত্তর: ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয়, এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
২৪। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. রাজতন্ত্র ঘ. স্বৈরতন্ত্র;
উত্তর: ক. গণতন্ত্র
২৫। কারও একার মতে সিদ্ধান্ত নিলে কী হয়?
ক. সর্বদা সঠিক হয়
খ. ভুল হতে পারে গ. কাজ দ্রুত হয়
ঘ. কাজ ধীর হয়;
উত্তর: খ. ভুল হতে পারে
২৬। গণতান্ত্রিক মনোভাব কী?
ক. গুরুজনদের মতকে প্রাধান্য দেওয়া
খ. ছোটদের আগ্রহকে প্রাধান্য দেওয়া
গ. অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া
ঘ. নারীদের মতকে প্রাধান্য দেওয়া;
উত্তর: গ. অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া
২৭। সমাজের সব সদস্যদের কোন গুণটি থাকা উচিত?
ক. নেতৃত্বের মনোভাব খ. গণতান্ত্রিক মনোভাব
গ. অভিজাত্যের মনোভাব
ঘ. সাংস্কৃতিক মনোভাব।
উত্তর: খ. গণতান্ত্রিক মনোভাব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা