অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে সঠিক উত্তরটি লেখো প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
২৮। জনগণের শাসন বলতে কী বোঝো?
ক. রাজতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. গণতন্ত্র ঘ. পরিবারতন্ত্র;
উত্তর: গ. গণতন্ত্র
২৯। গণতন্ত্র কাদের মত অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. অধিকাংশের মতানুসারে
খ. জ্ঞানীদের মতানুসারে
গ. বয়স্কদের মতানুসারে
ঘ. নারীদের মতানুসারে;
উত্তর: ক. অধিকাংশের মতানুসারে
৩০। গণতান্ত্রিক সিদ্ধান্তে সবাই খুশি থাকে কেন?
ক. জ্ঞানীদের মত থাকে বলে
খ. অধিকাংশের মত থাকে বলে
গ. বয়স্কদের মত থাকে বলে
ঘ. নারীদের মত থাকে বলে;
উত্তর: খ. অধিকাংশের মত থাকে বলে
৩১। বাংলাদেশ কী রকম রাষ্ট্র?
ক. রাজতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক;
উত্তর: গ. গণতান্ত্রিক
৩২। বাংলাদেশে কী প্রতিষ্ঠার জন্য মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে?
ক. পরিবারতন্ত্র খ. স্বৈরতন্ত্র
গ. গণতন্ত্র ঘ. রাজতন্ত্র;
উত্তর: গ. গণতন্ত্র
৩৩। আমাদের দেশটি কীভাবে একটি উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে?
ক. বিদ্যালয়ে গণতান্ত্রিক আচরণ করলে
খ. পরিবারে গণতান্ত্রিক আচরণ করলে
গ. আমরা সবাই গণতান্ত্রিক আচরণ করলে
ঘ. সংসদে গণতান্ত্রিক আচরণ করলে;
উত্তর: গ. আমরা সবাই গণতান্ত্রিক আচরণ করলে
৩৪। কার নেতৃত্বে দলের কাজ করা হয়?
ক. রাজনৈতিক নেতার খ. দলের প্রতিষ্ঠাতার
গ. দলনেতার ঘ. সমাজপতির;
উত্তর: গ. দলনেতার
৩৫। গণতন্ত্র মানুষের কী প্রকাশের সুযোগ দেয়?
ক. মত খ. আবেগ
গ. মূল্যবোধ ঘ. ব্যক্তিগত চাহিদা;
উত্তর: ক. মত
৩৬। আমরা যেকোনো কাজে কোন সিদ্ধান্তটি গ্রহণ করব?
ক. দলনেতার মত খ. সমাজপতির মত
গ. অধিকাংশের মত ঘ. দু-একজনের মত;
উত্তর: গ. অধিকাংশের মত
৩৭। যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনটি প্রয়োজন?
ক. পরমতসহিষ্ণুতা খ. সহযোগিতা
গ. সহমর্মিতা ঘ. ঐকমত্য
উত্তর: ঘ. ঐকমত্য
৩৮। শ্রেণিনেতা নির্বাচনের সময় আমরা কী ধরনের মনোভাব দেখাব?
ক. স্বৈরতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক।
উত্তর: ঘ. গণতান্ত্রিক।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা