বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৩৯। আমরা কীভাবে দলের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করব?
ক. রাজনৈতিক নেতার পরামর্শ অনুযায়ী
খ. সমাজপতির পরামর্শ অনুযায়ী
গ. শিক্ষকের পরামর্শ অনুযায়ী
ঘ. দলনেতার পরামর্শ অনুযায়ী
উত্তর: ঘ. দলনেতার পরামর্শ অনুযায়ী
৪০। জনগণের শাসন বলতে কোন ধরনের শাসনব্যবস্থাকে বোঝানো হয়?
ক. সমাজতান্ত্রিক
খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
৪১। কোন ধরনের শাসনব্যবস্থায় সবার মতকে সম্মান করা হয়?
ক. একনায়কতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: খ. গণতান্ত্রিক
৪২। অধিকাংশের মত অনুসারে কোন শাসনব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
ক. স্বৈরতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
উত্তর: খ. গণতান্ত্রিক
৪৩। কোন শাসনব্যবস্থায় কাউকে জোর করে কিছু করা হয় না?
ক. সমাজতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. স্বৈরতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
৪৪। মানুষকে মত প্রকাশের সুযোগ দেয় না কোন শাসনব্যবস্থা?
ক. গণতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
উত্তর: গ. স্বৈরতান্ত্রিক
৪৫। কোনটি আমাদের রাষ্ট্র পরিচালনায় মূলনীতি?
ক. সমাজতন্ত্র খ. রাজতন্ত্র
গ. গণতন্ত্র ঘ. স্বৈরতন্ত্র
উত্তর: গ. গণতন্ত্র
৪৫। আমরা খেলার মাঠে কী ধরনের আচরণ করব?
ক. অসহিষ্ণু খ. অসহযোগিতামূলক
গ. প্রতিহিংসামূলক ঘ. গণতান্ত্রিক
উত্তর: ঘ. গণতান্ত্রিক
৪৬। অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে কী বলে?
ক. গণতান্ত্রিক মনোভাব
খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. সামাজিক ঐক্য
ঘ. সামাজিক নীতি
উত্তর: ক. গণতান্ত্রিক মনোভাব
৪৭। গণতান্ত্রিক মনোভাব কী ধরনের গুণ?
ক. রাজনৈতিক ও পারিবারিক
খ. পারিবারিক ও সামাজিক
গ. অর্থনৈতিক ও রাজনৈতিক
ঘ. ব্যক্তিগত ও সামাজিক
উত্তর: ঘ. ব্যক্তিগত ও সামাজিক।
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা