অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে ‘সঠিক উত্তরটি লেখো’ প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও
উত্তর: খ. গারো
২। ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?
ক. খ্রিষ্ট খ. সনাতন গ. সংসারেক ঘ. বৌদ্ধ
উত্তর: ঘ. বৌদ্ধ
৩। বাংলাদেশের ওঁরাওদের কয়টি দল রয়েছে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: গ. তিনটি
৪। কোনটি ‘বৈসু’ উত্সবের আকর্ষণীয় অনুষ্ঠান?
ক. ‘গয়রা নৃত্য’ খ. ‘ফাগুয়া’
গ. ‘ওয়াংগালা’ ঘ. ‘কের’
উত্তর ক. ‘গয়রা নৃত্য’
৫। গারোরা নিজেদের কী হিসেবে পরিচয় দেয়?
ক. বনমানুষ খ. সাহসী মানুষ
গ. শান্ত মানুষ ঘ. পাহাড়ি মানুষ
উত্তর: ঘ. পাহাড়ি মানুষ
৬। রাসু ময়মনসিংহ বেড়াতে গিয়ে একটি জাতিগোষ্ঠীর সংস্কৃতি দেখে মুগ্ধ হয়। রাসুর দেখা জাতিগোষ্ঠীর নাম কী?
ক. খাসি খ. পাত্র গ. মণিপুরি ঘ. গারো
উত্তর ঘ. গারো
৭। নকমান্দি বাড়ি দেখতে কেমন?
ক. এক চালাবিশিষ্ট দীর্ঘ খ. দুই চালাবিশিষ্ট দীর্ঘ
গ. দুই চালাবিশিষ্ট খাটো ঘ. চার চালাবিশিষ্ট দীর্ঘ
উত্তর: খ. দুই চলাবিশিষ্ট দীর্ঘ
৮। মাতৃতান্ত্রিক সমাজ বলতে কী বোঝায়?
ক. পিতা পরিবারের প্রধান খ. মা পরিবারের প্রধান
গ. ভাই পরিবারের প্রধান ঘ. বোন পরিবারের প্রধান
উত্তর: খ. মা পরিবারের প্রধান।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা